mamata banarjee
mamata banarjee

দুর্যোগে মানুষ মারা গিয়েছে, তাতেও হাততালি তৃণমূলের অব্যবহৃত মস্তিস্কদের (Mamata banarjee)

Bengal Liberty: আজব কাণ্ড! মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণাতেও পড়ল হাততালি। মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে নাম্বার বাড়াতে ব্যস্ত তৃণমূলের সস্ত্রীক স্থানীয় নেতা। তবে শুনতে ভুলেই গেলেন কী বিষয়ে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। এতেই রেগে লাল মুখ্যমন্ত্রী। ধমক দিয়ে অনুগামীদের থামালেন নেত্রী।

গতকাল দুর্যোগের কারণে পুজো উদ্বোধন কর্মসূচী বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক হতেই বুধবার ফের ভবানীপুরের সত্তরপল্লীর পুজো উদ্বোধন করতে যান তিনি। সেইসময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃতদের পরিবারের উদ্দেশ্যে ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তখনই যত কাণ্ড। মুখ্যমন্ত্রীর মুখে বড় অংকের ক্ষতিপূরণ শুনে হাততালি দিতে শুরু করেন ৭১ নম্বর ওয়ার্ডে ব্লক প্রেসিডেন্ট বাবলু সিং। অনুগামীর এহেন কাণ্ড দেখ চটে যান নেত্রী। তড়িঘড়ি বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেন নেত্রী। বাবলু সিংকে হাত দিয়ে আটকান তিনি।

Mamata banarjee
Mamata banarjee

 

আগে কোনওদিন এই পুজোর মুখ দেখেননি মুখ্যমন্ত্রী (Mamata banarjee)

তৃণমূল সূত্রে খবর, প্রথমবার এই পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এর আগে কোনওদিন এই পুজোর মুখ দেখেননি। অবশ্য এবার ব্যতিক্রমী এই ঘটনা ঘটার নেপোথ্যে রয়েছে রাজনৈতিক কারণ। ভবানীপুর চত্ত্বরে অ-বাঙালিদের বাস চোখে পড়ার মতো। ফলত বড়অংশের ভোট বিজেপি অভিমুখী। এই পরিস্থিতিতে আসন্ন নির্বাচনে ওই বিধানসভায় অবাঙালি ভোট টানতে মুখ্যমন্ত্রী নিজেই পৌঁছে গেলেন। তাতেই এতো কাণ্ড।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury