DG CRPF
Bengal Liberty, ২৯ এপ্রিল:
ভোট শুরু হতেই দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক পারদ আকাশচুম্বী DG CRPF। একদিকে ফলতায় উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অজয় পাল শর্মার ঝোড়ো মেজাজ, অন্যদিকে ডায়মন্ড হারবারের বুথে খোদ সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেলের (DG CRPF) উপস্থিতি। সব মিলিয়ে নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই হাইভোল্টেজ এলাকা।

ভোটের নির্ঘণ্ট বাজতেই বাংলায় পা রেখেছেন DG CRPF
উত্তরপ্রদেশ ক্যাডারের দুঁদে আইপিএস অফিসার অজয় পাল শর্মা। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তাঁর এন্ট্রি কার্যত তোলপাড় ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। জম্মু-কাশ্মীর থেকে আনা বিশেষ সাঁজোয়া গাড়ি এবং ১০০ জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে এদিন ফলতার অলিতে-গলিতে টহল দিচ্ছেন যোগী আদিত্যনাথের ঘনিষ্ঠ অফিসার অজয় পাল শর্মা।

বুথে বুথে সিআরপিএফ প্রধান
পরিস্থিতি সামলাতে কেবল নিচুতলার বাহিনী নয়, ময়দানে নেমেছেন খোদ বাহিনীর সর্বোচ্চ আধিকারিকরা। এদিন ডায়মন্ড হারবারের বিভিন্ন বুথ পরিদর্শনে বেড়িয়েছেন DG CRPF। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠিকমতো কাজ করছেন কি না এবং ভোটাররা নির্ভয়ে লাইনে দাঁড়াতে পারছেন কি না, তা নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন তিনি।

কমিশনের কড়া পদক্ষেপ
কাজে গাফিলতি ও অসহযোগিতার অভিযোগে ইতিমধ্যেই ফলতার জয়েন্ট বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দিয়েছে কমিশন। একদিকে ‘সিংহম’ অজয় পালের কড়া নজরদারি, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর প্রধানের উপস্থিতি এই সাঁড়াশি চাপে ফলতা ও ডায়মন্ড হারবার কেন্দ্রে অবাধ ভোট নিশ্চিত করতে মরিয়া প্রশাসন।
