election 2026
Bengal Liberty, ২৯ এপ্রিল :
২০২৬-এর নির্বাচনী রণক্ষেত্রে নতুন ইতিহাস লিখল বাংলা। তীব্র দাবদাহ আর রাজনৈতিক উত্তাপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বুথমুখী হলেন ভোটাররা। বিকেল ৫টা বাজতেই নির্বাচন কমিশনের পরিসংখ্যানে চমক! রাজ্যে ভোটদানের হার ছুঁল ৮৯.৯৯ শতাংশ! যা কার্যত সাম্প্রতিককালের সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। election 2026

জেলাভিত্তিক চূড়ান্ত পরিসংখ্যান (৫টা পর্যন্ত) election 2026
পূর্ব বর্ধমান: ৯২.৪৬ শতাংশ (সর্বোচ্চ)
হুগলি: ৯০.৪৪ শতাংশ
নদিয়া: ৯০.২৮ শতাংশ
উত্তর ২৪ পরগনা: ৮৯.৭৪ শতাংশ
দক্ষিণ ২৪ পরগনা: ৮৯.৫৭ শতাংশ
হাওড়া: ৮৯.৪৪ শতাংশ
কলকাতা উত্তর: ৮৭.৭৭ শতাংশ
কলকাতা দক্ষিণ: ৮৬.১১ শতাংশ (সর্বনিম্ন)

১৪২টি আসনের গড় খতিয়ান বলছে, এবারের লড়াইয়ে কোনো রকম উদাসীনতা দেখাননি সাধারণ মানুষ। বিশেষ করে গত দফার তুলনায় শহুরে এলাকায় ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নির্বাচন কমিশনের কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এই বিপুল পার্সেন্টেজের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।বিকেল ৫টার এই ৮৯.৯৯ শতাংশ ভোটদান নিছক কোনো পরিসংখ্যান নয়, বরং এক শক্তিশালী জনমতের প্রতিফলন। এই বিপুল পরিমাণ ইভিএম বন্দি হওয়া ভোট আগামী ৪ মে কার মুখে হাসি ফোটাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে আজকের লড়াইয়ে জয়ী যে ‘গণতন্ত্র’, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
