Nabanna
Bengal Liberty, ৬ মে :
১৪ তলার নীল বাড়িতে যেতে নারাজ বিজেপি তাই বিধানসভায় তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য একটি অস্থায়ী সচিবালয় (Nabanna )। প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতার বানানো হাই প্রোফাইল বিল্ডিং নবান্ন এখন অকাজের। আগামীতে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কে এগিয়ে তা নিয়ে জল্পনার মাঝেই এই বড়সড় সিদ্ধান্ত। সূত্র্রের খবর, বিজেপির মুখ্যমন্ত্রী আর নবান্ন থেকে নয়, বরং বিধানসভা থেকেই তাঁর যাবতীয় কাজ পরিচালনা করবেন (Nabanna )।

বিধানসভার নবনির্মিত প্লাটিনাম জুবিলী বিল্ডিং থেকেই এই অস্থায়ী সচিবালয়টি পরিচালিত হবে। রাইটার্স বিল্ডিংয়ের সংস্কার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। রাইটার্স বিল্ডিং পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে সচিবালয়টি পুনরায় সেখানে স্থানান্তরিত করা হবে।
