Oath ceremony
Bengal Liberty, kolkata:
৯ ই মে সকাল ১০ টায় ব্রিগেডের ময়দানে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। নবান্ন যুগের অবসান ঘটিয়ে গেরুয়া যুগের সূচনা। শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। Oath ceremony

শপথ গ্রহণ
২৫ শে বৈশাখ বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ। তার আগেই ভোটের ফলাফল ঘোষণার পরই সল্টলেক বিজেপি দলীয় কার্যালয়ে বৈঠকে সামিল হয়েছিলেন জয়ী বিজেপি প্রার্থীরা। সকলের মতামতকে প্রাধান্য দিয়েই দল পরবর্তী মুখ্যমন্ত্রী ঠিক করবেন এমনটাই জানিয়েছেন বিজেপির বঙ্গ নেতৃত্বরা।
নব নিযুক্ত মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার আগে বিধায়কদের পরিষদীয় বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত আরও। তার পরেই চূড়ান্ত ভাবে ঠিক হবে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে রাখা হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে।
