Operation Sindoor
Bengal Liberty, ৭ মে ২০২৬ :
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরেই দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। ২২ এপ্রিল ২৬ জন ভারতীয়কে ধর্মের ভিত্তিতে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। যখন গোটা দেশ ক্ষোভের আগুনে ফুঁসছিল, ঠিক তখনই ৬-৭ মে ভারতীয় সেনা নরেন্দ্র মোদির নেতৃত্বে অপারেশন সিঁদুর লঞ্চ করে। একের পর এক জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেয়। বলিদানের প্রতিশোধ নেয় ভারতের সেনা। Operation Sindoor

অপারেশন সিঁদুরের বর্ষপূর্তি Operation Sindoor
সিঁদুর অভিযানের বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি তাঁর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারাও নিজেদের ডিপি-তে অপারেশন সিঁদুরের ছবি ব্যবহার করেছেন। আজকের দিনটি উৎসর্গ করা হলো তাঁদের, যারা নিজেদের প্রাণ হারিয়েছেন।

মোদির টুইট :
অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে লিখেছেন—
“নিরপরাধ, নিরস্ত্র ভারতীয়দের উপর পহেলগাঁওয়ে যারা হামলা চালিয়েছিল, আমাদের বাহিনী সেই হামলার উপযুক্ত জবাব দিয়েছে। তাদের সাহস ও বীরত্বকে কুর্নিশ জানাই।”
তিনি আরও লেখেন—
” “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে। আজকের দিনটি আমি সেই সকল ভারতীয়দের উৎসর্গ করছি, যারা নিজেদের প্রাণের বলি দিয়েছেন।”
ভারতের উপর আঘাত এলে তার কড়া জবাব দেওয়া হবে, সিঁদুর অভিযানের মাধ্যমে সেই বার্তাই দেওয়া হয়েছে। গোটা দেশ আমাদের বাহিনীর সাহসিকতায় গর্বিত।”
শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশ যে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকে এগিয়েছে, অপারেশন সিঁদুর তারও একটি উদাহরণ।
“অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়নি। ভবিষ্যতেও এই অভিযান চলবে। যখনই ভারতের উপর আক্রমণ হবে, তখনই আমরা কড়া জবাব দিতে প্রস্তুত। আমাদের বিনয়ী মনোভাবকে দুর্বলতা মনে করবেন না।”
এইভাবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিলেন নরেন্দ্র মোদি।
