patel Gahlot
Bengal liberty: রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কড়া ভাষায় জবাব দেওয়া পরই খবরের শিরোনামে উঠে এসেছেন ভারতীয় কূটনীতিক পেটাল গহলৌত।
শনিবার রাষ্ট্রপুঞ্জে ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে ভারতীয় কূটনৈতিক পেটাল গাহলট অপারেশন সিঁদুরে পাকিস্তানের জয়লাভের দাবিকে খারিজ করে দেন। প্রসঙ্গত, শুক্রবার জয়ের বাণী শুনিয়ে রাষ্ট্রপুঞ্জের ভাষণে শরীফ বলেন, ‘ভারতের অপারেশন সিঁদুর-এর সময়ে পাকিস্তান অর্জন করেছে। তাঁর এই বক্তব্যের পরদিনই যোগ্য জবাব দিয়ে গাহলট বলেন, রানওয়ে ধ্বংস হয়ে যাওয়া সাফল্য হয়, তবে পাকিস্তান তা-নিয়ে খুশিতে দিন কাটাক পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পেটাল গাহলট কে? (Petal Gahlot)
পেটাল গাহলট একজন ভারতীয় কূটনীতিক। যিনি রাষ্ট্রবিজ্ঞান, অনুবাদ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষজ্ঞ। তিনি ২০২৩ সালের জুলাই মাসে প্রথম সচিব হিসেবে রাষ্ট্রপুঞ্জে যোগদান করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন তিনি।
২০২০ সালের জুন থেকে ২০২৩ সালের জুলাই পর্যন্ত বিদেশ মন্ত্রকের ইউরোপিয় পশ্চিম বিভাগে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পেটাল গাহলটে শিক্ষাগত যোগ্যতা(Petal Gahlot)
মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং ফরাসি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন ভারতের এই কূটনৈতিক। তারপরে দিল্লির ‘লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন’ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টেরিতে অবস্থিত মিডলবেরি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে ভাষা এবং অনুবাদে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

