Chandranath Rath
Bengal Liberty desk:
বাংলায় গেরুয়া ঝড়ের পর যখন উৎসবের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী চন্দ্রনাথ রথকে খুন করে অশুভ শক্তির আস্ফালন দেখেছিল রাজ্যবাসী (Chandranath Rath)। কিন্তু পাপ যে বাপকেও ছাড়ে না, তা ফের প্রমাণিত হলো। শুভেন্দুর শপথ গ্রহণের রেশ কাটতে না কাটতেই চন্দ্রনাথ হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য পেল সিআইডি । উত্তরপ্রদেশ ও বিহারের সীমানা থেকে পাকড়াও করা হয়েছে ৩ পেশাদার শুটারকে। মোদি সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ আর যোগীরাজ্যের পুলিশের তৎপরতায় জালে ধরা পড়ল এই খুনি বাহিনী। জানা যাচ্ছে আজই তাদের কলকাতায় আদালতে আদালতে পেশ করা হবে!

কারা এরা? Chandranath Rath
শুভেন্দুর ছায়াসঙ্গীকে সরাতে যে ভিনরাজ্যের ঘাতক বাহিনীকে সুপারি দেওয়া হয়েছিল, তা প্রথম থেকেই আঁচ করেছিলেন তদন্তকারীরা। সিআইডি সূত্রে খবর, ধৃতদের মধ্যে অন্যতম হলো বিশাল শ্রীবাস্তব। উত্তরপ্রদেশ পুলিশের সহায়তায় এক রুদ্ধশ্বাস অভিযানে এই ঘাতক বাহিনীকে পাকড়াও করা হয়েছে। মনে করা হচ্ছে, খুনের পর এই বিশালরাই বাইক ও গাড়ি বদলে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছিল।

সূত্রের খবর, সারারাত ভবানী ভবনে বসিয়ে ধৃতদের ম্যারাথন জেরা করা হয়েছে। তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, ভিনরাজ্যের এই পেশাদার খুনিদের ‘হায়ার’ করেছিল কে? কার নির্দেশে ৬ মে রাতে মধ্যমগ্রামের রাস্তায় চন্দ্রনাথের বুকে ও হাতে পরপর ৪টি গুলি চালানো হয়েছিল? শুভেন্দু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই তাঁর ডান হাতকে সরিয়ে দেওয়ার এই গভীর ষড়যন্ত্রের শেকড় কোথায়, এখন সেটাই খুঁজে বের করতে মরিয়া সিআইডি।
চন্দ্রনাথ রথ কেবল একজন আপ্তসহায়ক ছিলেন না,তিনি ছিলেন মেধাবী এবং প্রাক্তন বায়ুসেনা কর্মী। চব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর যখন বাংলার মানুষ পরিবর্তনের স্বাদ পাচ্ছিল, তখনই এই দেশভক্ত যুবককে নৃশংসভাবে সরিয়ে দেওয়া হলো। প্রশ্ন উঠছে, এই খুনের নেপথ্যে কি তবে ক্ষমতাচ্যুত কোনো রাজনৈতিক শক্তির ‘অপারেশন বদলা’?
