Vijay Trisha
Bengal liberty desk, kolkata :
বাংলার সাথে সাথে তামিলনাড়ু সরকারেও এসেছে নতুন বদল। সদ্য মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন তামিল সুপারস্টার বিজয় থলাপতি (Vijay Trisha)। ফলে কালই ছিল চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তার শপথ গ্রহণ অনুষ্ঠান। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে। সেখানে বিজয়ের শপথ গ্রহণের সময় আবেগপ্রবণ হতে দেখা যায় তৃষা কে। যা দেখে কার্যত আপ্লুত হন নেটিজেনরা।

চেন্নাইয়ে বিজয়ের শপথ অনুষ্ঠানে আবেগ ঘন মুহূর্তে ধরা দিলেন তৃষা :
২০২৬ সালের ১০ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন বিজয় থলা পতি ওরফে সি জোসেফ বিজয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও কংগ্রেস নেতা সহ আরও অনেক বিশিষ্টরা। আর সেখানেই উপস্থিত ছিলেন বহু দিনের চর্চিত প্রেমিকা তৃষা। দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতাকে শপথ নিতে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এরপরই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

ভাইরাল ভিডিও দেখে কি প্রতিক্রিয়া জানালেন নেটিজেনরা?
তৃষার সেই আবেগঘন মুহূর্তটি অনলাইনে ভাইরাল হতেই দ্রুত প্রতিক্রিয়া জানান ভক্তরা। অনেকেই তাকে বর্ণনা করেছেন বিজয়ের ‘বড় সমর্থক ‘ হিসেবে। আবার কেউ কেউ তাকে ‘ প্রকৃত ‘ বলেও অভিহিত করেছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, বহু বছর ধরেই ঘনিষ্ঠ পেশাগত সম্পর্ক রয়েছে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী বিজয় ও তৃষার। একসঙ্গে বহু তামিল ছবিতে অভিনয় ও করেছেন তাঁরা। পরনে ছিল ফিরোজা রঙের সিল্কের শাড়ি ও চুলে জড়ানো ছিল জুঁই ফুলের গজরা! সব মিলিয়ে রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এসে সকলের নজর কাড়েন অভিনেত্রী তৃষা। এমনকি বিজয়ের পরিবারের সাথেও দেখা করেন তিনি।
