Weather update
Weather update

Weather update : বৈশাখের বিদায়ে বাংলায় দুই রকম আবহাওয়া, দক্ষিণে বাড়ছে গরম-অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির দাপট

Bengal Liberty, 13 মে : 

বৈশাখ শেষের মুখে দাঁড়িয়ে বাংলার আবহাওয়ায় এখন স্পষ্ট দুই ভিন্ন ছবি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে চড়ছে পারদ, বাড়ছে ঘামঝরা অস্বস্তি। কয়েকদিন আগেও ঝড়-বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার কারণে সকালে ও রাতে কিছুটা স্বস্তি মিললেও, এখন সেই আরাম প্রায় উধাও। কলকাতা সহ একাধিক জেলায় ফের অনুভূত হচ্ছে চেনা গরমের দাপট। অন্যদিকে উত্তরবঙ্গে যেন বর্ষার আগাম বার্তা। টানা বৃষ্টি, মেঘলা আকাশ ও ঝোড়ো হাওয়ায় ভিজছে পাহাড় থেকে ডুয়ার্স। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষ পর্যন্ত বাংলার দুই প্রান্তেই এই বিপরীত আবহাওয়ার ছবিই বজায় থাকবে (Weather update)।

Weather update
Weather update

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather update)

বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ কার্যত ঝকঝকে পরিষ্কার। তার জেরেই সকাল গড়াতেই চড়া রোদের তেজ অনুভূত হবে শহরজুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে শুধু তাপমাত্রাই নয়, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তিও অনেক বেশি অনুভূত হচ্ছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী শুক্রবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে দিনের বেলায় গরম আরও তীব্র হবে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। শুধু কলকাতাই নয়, গোটা দক্ষিণবঙ্গেই ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া তৈরি হচ্ছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম বেশি অনুভূত হতে পারে। দুপুরের দিকে কোথাও কোথাও শুকনো গরম হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস।

Weather update
Weather update

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather update)

দক্ষিণবঙ্গ যখন গরমে নাজেহাল, তখন উত্তরবঙ্গে চলছে একেবারে উল্টো আবহাওয়া। বুধবারও পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে পাহাড়ি এলাকায় ধস বা জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃহস্পতিবারও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় একই রকম আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে কমতে পারে বৃষ্টির দাপট। শনিবারের পর উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন :

Nabanna working hours: নবান্নে ফিরল ডিসিপ্লিন! সরকারি কর্মীদের জন্য কাজের সময়সীমা বেঁধে দিলেন বিচার বিভাগীয় দফতর! নির্দেশ অমান্য করলেই……

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury