Nabanna working hours
Nabanna working hours

Nabanna working hours: নবান্নে ফিরল ডিসিপ্লিন! সরকারি কর্মীদের জন্য কাজের সময়সীমা বেঁধে দিলেন বিচার বিভাগীয় দফতর! নির্দেশ অমান্য করলেই……

Bengal Liberty, ১২ মে :

সরকারি দফতরে কাজের নামে সময় কাটানো আর দেরিতে পৌঁছানোর দিন এবার ফুরোলো। রাজ্যের প্রশাসনিক স্তরে কাজের গতি বাড়াতে এবং শৃঙ্খলার রাশ টানতে এবার নজিরবিহীন কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগীয় দফতর (Nabanna working hours) থেকে আজ এক বিশেষ নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Nabanna working hours
Nabanna working hours

কী রয়েছে নির্দেশিকায়? Nabanna working hours

তৃণমূল জমানার সেই ‘অফিস কামাই’ আর ‘টিফিন বিরতির’ নামে আড্ডা মারার দিন এবার অতীত। রাজ্যের প্রশাসনিক চাকায় গতি ফেরাতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মঙ্গলবার বিচার বিভাগীয় দফতরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে সরকারি বাবুদের ঘড়ির কাঁটা মেনে কাজ করতে হবে, অন্যথায় জুটবে কড়া শাস্তি। রাইটার্স বিল্ডিংস থেকে জারি করা ওই অর্ডারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের ঠিক সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে হাজির থাকতে হবে এবং বিকেল ৫টা ১৫ মিনিটের আগে অফিস চত্বর ছেড়ে কোথাও যাওয়া যাবে না। এছাড়াও নবান্ন সূত্রে খবর, বায়োমেট্রিক হাজিরা এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে এই নিয়মের ওপর কড়া নজরদারি রাখা হবে।

Nabanna working hours
Nabanna working hours

প্রিন্সিপাল সেক্রেটারির কড়া নির্দেশ

এই নির্দেশিকা কেবল মৌখিক নয়, বিচার বিভাগীয় দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির (Nabanna working hours) সরাসরি অনুমোদন নিয়ে এই অর্ডার জারি করেছেন ডেপুটি সেক্রেটারি এস. ঘোষাল। রাইটার্স বিল্ডিংয়ের ব্লক-৩-এর দ্বিতীয় তল থেকে বের হওয়া এই চিঠিতে সমস্ত সরকারি কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে। যদি কেউ এই সময়ের হেরফের করেন, তবে প্রশাসনিকভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

সবমিলিয়ে, গত ১৫ বছর ধরে তৃণমূলের ছত্রছায়ায় একদল সরকারি কর্মী কার্যত অফিসে না এসেই বেতন নিতেন বলে অভিযোগ দীর্ঘদিনের। ‘দুপুরের আড্ডা’ আর ‘রাজনৈতিক দাদাগিরি’র সেই দিনগুলি এখন যেন এক একটা দুঃস্বপ্ন হয়ে উঠবে। শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েই পরিষ্কার করে দিয়েছেন জনগণের টাকায় বেতন নিয়ে আর ফাঁকি দেওয়া যাবে না। তৃণমূল আমলে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তাকে সিস্টেমেটিক ওয়েতে ঠিক করতে কোমর বেঁধে নেমেছে নতুন সরকার।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury