Increase of Oil Prices
Bengal Liberty, ১৫ মে ২০২৬: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই এক লাফে বৃদ্ধি পেল পেট্রল ও ডিজেলের দাম। গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা এই যুদ্ধ প্রত্যেক মুহূর্তে নতুন নতুন সমীকরণ দেখছে, যা যেকোনো জনপ্রিয় সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে (Increase of Oil Prices)। যুদ্ধবিরতি থেকে শুরু করে হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌসেনার নজিরবিহীন আন্দোলন হোক কিংবা বারংবার শান্তি বৈঠক ভেস্তে যাওয়া— যতই সময় এগোচ্ছে, পরিস্থিতি ততই কঠিন হয়ে পড়ছে।
Ratna Debnath: “এবার বিচার হবে অনেকে জরিত, সবাই শাস্তি পাবে”@SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 #westbengal #westbengalnews #suvenduadhikari #ratnadebnath #bjpwestbengal #RGKar #RGKarcase #abhaya #bengalliberty pic.twitter.com/xYdCU2pZQP
— Bengal Liberty (@bengalliberty1) May 15, 2026
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া এরই মধ্যে পেট্রল ও ডিজেলের দাম সারা ভারতবর্ষে ব্যাপকভাবে বৃদ্ধি পেল। কলকাতাসহ বিভিন্ন শহরে ৩ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। আন্তর্জাতিক তেলের বাজারেও প্রায় একই ছবি (Increase of Oil Prices)। যেখানে যুদ্ধের আগে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৮০ থেকে ৯০ ডলার পর্যন্ত থাকত, সেখানে বর্তমান পরিস্থিতিতে তার দাম বেড়ে ১০৮ থেকে ১২০ ডলারে পৌঁছেছে। ফলে সাধারণ মানুষের জীবন পুরোপুরি নাভিশ্বাস হয়ে ওঠার অবস্থায় এসে পৌঁছেছে।

একাধিক শহরে দাম বৃদ্ধি (Increase of Oil Prices)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তার পরই ভারতের একাধিক গুরুত্বপূর্ণ শহরে পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ৯৭.৭৭ টাকা এবং ডিজেলের দাম ৯০.৬৭ টাকা করা হয়েছে। কলকাতাতেও একই ছবি। পেট্রলের দাম এখন ১০৮.৭৪ টাকা এবং ডিজেলের দাম ৯৫.১৩ টাকা।
বাণিজ্যনগরী মুম্বাইতেও বিপুল দাম বৃদ্ধি হয়েছে। সেখানে পেট্রলের দাম ১০৬.৬৮ টাকা এবং ডিজেলের দাম ৯৩.১৮ টাকা। চেন্নাইতেও পেট্রলের বর্তমান দাম ১০৩.৬৭ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২৬ টাকা।
আরো পড়ুন:- Career 2026: ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আর নয়! কলকাতায় শুরু হচ্ছে ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’! ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ছাত্রছাত্রীদের নতুন দিশা
জ্বালানির জ্বালায় জ্বলছে সব শ্রেণীর মানুষ অতিরিক্ত মূল্যবৃদ্ধি সামনে নাজেহাল হয়ে পড়ছে সাধারণ মানুষ। সবার মনে একটাই প্রশ্ন – কবে বন্ধ হবে যুদ্ধ যুদ্ধ খেলা? তা নিয়েই চিন্তায় গোটা বিশ্ব।
