স্টিফেন মিলার
স্টিফেন মিলার

হোয়াইট হাউসে চিফ অফ স্টাফ ট্রাম্প ঘনিষ্ঠ, প্রভাব পড়তে পারে ভারতে

গত ৯ নভেম্বর সুসি উইলসের স্থলাভিষিক্ত হয়েছেন স্টিফেন মিলার। মিলার হলেন ট্রাম্প ঘনিষ্ঠ এমন একজন ব্যক্তিত্ব যিনি ২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রচারে ছিলেন। তিনিই ট্রাম্পের আমেরিকা ফাস্ট কর্মসূচির নির্মাতা। ট্রাম্প যখন আমেরিকা ফার্স্ট প্রোগ্রামটি প্রথম নিয়েছিলেন, তখন মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রাধান্য ছিল। ডেমোক্র্যাটদের সঙ্গে বিবাদের মধ্য দিয়েই ট্রাম্পের সেই কর্মসূচি তৈরি হয়েছিল। পরিবর্তিত পরিস্থিতিতে যখন মার্কিন কংগ্রেস সেই ডেমোক্র্যাটদের দখলে এসেছে, তখন তাঁর সেই পুরনো আস্থাভাজন কট্টরপন্থী মিলারকেই কাজে লাগাতে চাইছেন ট্রাম্প।

তবে এই প্রেক্ষাপটে ভারত কতটা সুবিধা পাবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কারণ, ট্রাম্পের এই নিয়োগ অনুপ্রবেশ ইস্যু ছাড়াও এইচ ওয়ান বি ভিসা, দক্ষ শ্রমিকদের স্থানান্তর এমনকি ভারত মার্কিন বাণিজ্য চুক্তির ওপর প্রভাব ফেলতে পারে। সেক্ষেত্রে ভারতের কতটা লাভ হবে এখন সেটাই দেখার।

Bengal Liberty