পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভরত নাগরিকদের ওপর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা
পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভরত নাগরিকদের ওপর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা

ড্রোন হামলার পর ক্ষোভে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীরের নাগরিকরা

বৃহস্পতিবার পাক অধিকৃত কাশ্মীরের রাওয়্যলাকোটে ড্রোন হামলা চালায় পাক সেনারা। এই হামলায় সাত জন নাগরিকের মৃত্যু হয়। আহত হন ২৩ জন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্যই এই নৃশংস হামলা চালানো হয়েছিল বলে খবর। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়েও পড়ে। এই ঘটনার পরই নিন্দায় সরব হয়েছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী কমিটি। গত জুলাই মাস থেকে তারা লাগাতার বিক্ষোভ চালিয়ে আসছে। তবে পাক সেনারা নিরীহ নাগরিকদের ওপর আক্রমণ চালিয়েছে, তাতে বিক্ষোভকারীদের অনেকেরই দাবি, পাক অধিকৃত কাশ্মীরকে গাজায় পরিণত করেছে পাক সেনারা।

প্রকাশিত ভিডিওতে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশান কমিটির নেতা সর্দার উমর নাজির নিন্দা করে জানিয়েছেন, ড্রোন হামলার পর বোমার টুকরো ছ ড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। যেভাবে হামলা চালানো হয়েছে, তার প্রতিবাদ হওয়া প্রয়োজন। তিনি আবেদন করেন, যেন দেশের নাগরিকরা বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকে আরো তীব্র করে তোলেন। নিজেকে কাশ্মীরি পরিচয় দেওয়া সীমা বালিও গোটা ঘটনার নিন্দা করে জানিয়েছেন, হামলার ভয়বহতা এতটাই ছিল যা তাঁকে নাড়া দিয়েছে। একজন কাশ্মীর হিসাবে তিনিও আগে পাকিস্তানের পক্ষে ছিলেন। যেভাবে খাইবার পাখতুনখুয়া ও বালুচিস্তানের শান্তিপূর্ণ বিক্ষোভজারীদের ওপর আক্রমণ করা হয়েছে, তাতে মনে হয়েছে পাক সেনারা ইজরায়েলি সেনার মতো আচরণ করছে।

Bengal Liberty