Kolkata Derby match preview
Bengal Liberty, ১৭ মে ২০২৬: ইন্ডিয়ান সুপার লীগ তথা ভারতবর্ষের ফুটবল ইতিহাসে সব থেকে বড় ম্যাচে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী যুযুধান দুই পক্ষ (Kolkata Derby match preview)। আর কিছুক্ষণের মধ্যেই সেই মাহিন্দ্র ক্ষণ – সন্ধ্যা ৭:৩০ নাগাদ বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে মাঠে নামবে দুই শক্তিশালী শিবির—ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। এই ম্যাচকে কেন্দ্র করেই আবেগের বিস্ফোরণ, কোটি কোটি ফুটবলপ্রেমীরা আজ শুধু জিততে চায়। বড় ম্যাচে কোনও পক্ষই হারতে নারাজ। তারই সঙ্গে যে জিতবে ডার্বি, তার মাথায় উঠতে পারে আইএসএল জয়ের মুকুট। উত্তেজনা, উন্মাদনা, ইয়ার্কি, ক্ষোভ—এই সব নিয়েই ঐতিহ্য-সমন্বিত ঐতিহাসিক ডার্বিতে কে এগিয়ে, কে বা পিছিয়ে, চলুন দেখে নেওয়া যাক একনজরে।

দুই মোহনবাগান একই প্রতিযোগিতায় (Kolkata Derby match preview)
প্রথমেই আসি সবুজ-মেরুনের দিকে। গোটা প্রতিযোগিতায় সমর্থকদের মনে হয়েছে যেন একই আইএসএলে দুই ভিন্ন মোহনবাগান দল খেলছে। ওডিশা এফসি, দিল্লি, মহামেডানের বিরুদ্ধে রাজকীয় জয়, আবার বেঙ্গালুরু এফসি, পাঞ্জাবের কাছে অপ্রত্যাশিত হার কিংবা ড্র। তাই সমর্থকদের ধারণা, যে দল ৬-১ জিততে পারে, সেই আবার ইন্টার কাশীর মতো সহজ প্রতিপক্ষের কাছেও ড্র করে নিজেদের বিপদ নিজেই ডেকে আনে (Kolkata Derby match preview)। এখনও রক্ষণশীলতার অভাব স্পষ্ট। তার ওপর কখন আক্রমণের দিকে যেতে হবে, কখন আবার রক্ষণের দিকে নজর দিতে হবে – এই পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো বড় ম্যাচে সমস্যা সৃষ্টি করে দেয়। আক্রমণ করতে গিয়ে ম্যাচ থেকেই সরে যাচ্ছে মোহনবাগান।
আরো পড়ুন:- East Bengal – Mohun Bagan Derby: লাল হলুদ নাকি, সবুজ মেরুন কি হতে চলেছে ডার্বির রং! যে জিতবে ডার্বি সেই পাবে আইএসএলের শিরোপা ডার্বির জ্বরে মাতোয়ারা গোটা বাংলা!

ইস্টবেঙ্গলের দুর্দান্ত প্রত্যাবর্তন (Kolkata Derby match preview)
এবার কথা হোক ইস্টবেঙ্গলকে নিয়ে। জাতীয় ফুটবল লীগে দুর্দান্ত প্রদর্শনীর পর এমনটাই মনে হয়েছিল যে আই-লীগেও ট্রফি কেবিনেট ভরে যাবে। কিন্তু কখনও পয়েন্ট নষ্ট, কখনও হারের কারণে ২০০৩-০৪ মরসুমের পর লীগ জেতেনি ইস্টবেঙ্গল। কিন্তু এবারের আইএসএলে ২২ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে লাল-হলুদ শিবির। মোহনবাগানের থেকে এগিয়েই শুরু করবে ইস্টবেঙ্গল। কারণ অস্কার ব্রুজোনের ছেলেরা জানে কখন আক্রমণ করতে হয়, কখন মাঝমাঠের দখল নিতে হয়, আবার রক্ষণশীল ফুটবল খেলে প্রতিপক্ষকে বুঝিয়ে দিতে হয় যে খেলার রাশ তাদেরই হাতে। কিন্তু ডার্বির মতো হাই-ভোল্টেজ ম্যাচে কোনও দলই ফেভারিট নয়। যে স্নায়ুর চাপ, সমর্থকদের উন্মাদনা ও উত্তেজনা ৯০ মিনিট পর্যন্ত সহ্য করতে পারবে, সেই হবে ডার্বির জয়ী দল বা ডার্বির নায়ক।
Rajdhani Express fire: ভোরবেলা চলন্ত ট্রেনে আগুন | Bengal Liberty
👉 https://t.co/Pz8Ac20KSA#RajdhaniExpress #tiruvanthapuram #delhi #RAJDHANI #MadhyaPradesh #rathlam #BengalLiberty pic.twitter.com/UYqFswsQfI— Bengal Liberty (@bengalliberty1) May 17, 2026

সমর্থকদের উন্মাদনা (Kolkata Derby match preview)
সমর্থকদের ছাড়া কোনও খেলা জমে না—সে ম্যানচেস্টার ডার্বি হোক কিংবা ঐতিহাসিক এল ক্লাসিকো বা ইস্ট-মোহন ডার্বি। সমর্থকরাই হচ্ছে খেলার হৃদয়, স্পন্দন। তাঁদের ছাড়া খেলা জমে না। তাই এবারের ডার্বিতেও দুই দলের সমর্থকদের উন্মাদনা একেবারে চরমে। সঙ্গে মুখরোচক স্লোগান যুদ্ধ যেমন আগে ছিল
হোসে মার্সিও রামিরেজ ব্যারেটোর জন্য স্লোগান—
” শীত, গ্রীষ্ম, বর্ষা, ব্যারেটো এ ভরসা “
বা কাতসুমি যুসা জন্য ছিল—
“সা রে গা মা পা ধা নি, গোল করেছে জাপানি”
ইস্টবেঙ্গলও কিছু কম যায় না। তারাও বলত সেই দুর্দান্ত রক্ত গরম করা স্লোগান
“হাতে মশাল, বুকে বারুদ”
স্লোগানটিও উচ্চারিত হয়। বা জয় ইস্টবেঙ্গল।

ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়াম জুড়ে দুটি রং, আর ম্যাচ শেষ হওয়ার পর শুধু একটি রং। কে হবে নায়ক, কোন দল জিতে নেবে বাজি—সব মিলিয়ে শুধু একটাই কথা সেই বিখ্যাত গান আরও একবার।
” সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল,
কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল।
তুমি না থাকিলে এ জীবনে বল কী থাকিত,
সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।।”
মোহনবাগান না ইস্টবেঙ্গল—এই নিয়েই চলুক না শেষ না হওয়া বিতর্ক।
