Inter Kashi Vs Churchill Bros
Inter Kashi Vs Churchill Bros

ইন্টার কাশিকে হারিয়ে আইএসএলে জয় চার্চিল ব্রাদার্সের! এক গোলে বাজিমাত গোয়ার ক্লাবের!

Bengal Liberty : আইএসএলের মঞ্চে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল চার্চিল ব্রাদার্স। ইন্টার কাশির বিরুদ্ধে ১-০ গোলে জয় ছিনিয়ে নিল গোয়ার এই ঐতিহ্যবাহী ক্লাব। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। তবে শেষ পর্যন্ত চার্চিল ব্রাদার্সের কাছেই হার মানতে হল ইন্টার কাশিকে। প্রথমার্ধে দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করার চেষ্টা করলেও গোলের মুখ খুলতে পারেনি কোনও পক্ষই। ফলে গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ম্যাচের ৫৩ মিনিটে চার্চিল ব্রাদার্সের হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন টি. এস. ডায়াস। তাঁর এই গোলেই এগিয়ে যায় চার্চিল ব্রাদার্স। এরপর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইন্টার কাশি। কিন্তু চার্চিলের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে চার্চিল ব্রাদার্স। অন্যদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হল ইন্টার কাশিকে। আইএসএলের লড়াইয়ে এই জয় নিঃসন্দেহে চার্চিল ব্রাদার্সের আত্মবিশ্বাস বাড়াবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।