Annapurna bhandar
বেঙ্গল লিবার্টি, কলকাতা:
রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদনের কথা জানালেন অগ্নিমিত্রা পাল (Annapurna bhandar)। ১লা জুন, ২০২৬ থেকে চালু হবে এই প্রকল্প। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের পোর্টাল চালু হওয়া থেকে শুরু করে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত – একাধিক বিষয়ে বড় ঘোষণা করেন তিনি।

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট Annapurna bhandar
১লা জুন থেকে প্রকল্পের পোর্টালটি যে অত্যন্ত দ্রুত চালু হতে চলেছে, তা স্পষ্ট করে দিয়েছেন অগ্নিমিত্রা পাল। যারা লক্ষীভান্ডার পেতেন, তারা প্রত্যেকেই ৩০০০ টাকা রাজ্যের মহিলারা পাবেন।
যেসব মহিলারা ট্রাইব্যুনাল বা আদালতে আবেদন জানিয়েছিলেন, তাঁরাও এবার এই প্রকল্পের আওতাভুক্ত হবেন। নাগরিকত্ব পাওয়ার জন্য যাঁরা সিএএ (CAA)-তে আবেদন করেছেন, সেই সমস্ত মহিলারাও অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন।

মহিলাদের জন্য ফ্রি বাস সফর
রাজ্যের নারীশক্তির সুবিধার্থে পরিবহন ক্ষেত্রেও সিদ্ধান্তের কথা জানান তিনি। এখন থেকে সরকারি বাসে মহিলাদের যাতায়াতের জন্য কোনো ভাড়া লাগবে না, অর্থাৎ মহিলাদের জন্য সরকারি বাস সফর সম্পূর্ণ ফ্রি হতে চলেছে। এর পাশাপাশি পরিবেশবান্ধব পরিবহনে জোর দিতে নতুন করে সরকারি ইলেকট্রিক বাস কেনা হবে, যা নিয়ে আসন্ন বাজেটে বিস্তারিত আলোচনা করা হবে বলেও জানান অগ্নিমিত্রা পাল।
