IPL Final RCB vs GT
Bengal Liberty, ৩১ মে ২০২৬: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যেন সাজো সাজো রব।(IPL Final RCB vs GT )‘কিং’ কোহলি বনাম ‘প্রিন্স’ গিলের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। ১৪টি ম্যাচের কঠোর পরিশ্রম ও টানটান উত্তেজনার লড়াই শেষে কার মুখে ফুটবে শেষ হাসি, তার উত্তর মিলবে আজ রাতেই। তবে মেগা ফাইনালে নামার আগে দেখে নেওয়া যাক, আরসিবি ও জিটি কীভাবে একের পর এক ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করল।
রোড টু ফাইনাল: আরসিবি (IPL Final RCB vs GT)
প্রথমেই আসা যাক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তথা আরসিবির কথায়। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের প্রতিযোগিতাতেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রতিটি ম্যাচেই রাজকীয় মেজাজে জয় ছিনিয়ে নিয়েছে কোহলি বাহিনী। লিগ পর্বের ১৪টি ম্যাচের মধ্যে মাত্র চারটি ম্যাচে পরাজিত হয়েছে তারা। কেকেআর, দিল্লি, সিএসকে, এমআই, এসআরএইচ, জিটি, এলএসজি—সব দলের চ্যালেঞ্জকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালের দিকে এগিয়ে গিয়েছে ‘মেন ইন রেড’ শিবির।
আরো পড়ুন:- Dum Dum hawker eviction: দমদমে মধ্যরাতে বুলডোজার! হকার উচ্ছেদ ঘিরে তুমুল উত্তেজনা

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই দলকে চমৎকার নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক রজত পাটিদার। এক সময় আইপিএলের নিলামে যাকে কোনও দলই নিতে চায়নি, আজ সেই খেলোয়াড়ের সামনেই সুযোগ রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো সফল অধিনায়কদের স্পর্শ করার।
পাশাপাশি ক্রুনাল পান্ডিয়া, জশ হ্যাজলউড, টিম ডেভিড ও রাসিখ দার সালাম দলের ‘এক্স-ফ্যাক্টর’ হিসেবে কঠিন পরিস্থিতিতে বারবার দলকে জিতিয়েছেন। এর সঙ্গে পার্পল ক্যাপ হোল্ডার ভুবনেশ্বর কুমারও দলের বোলিং বিভাগকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছেন। আর ব্যাট হাতে তো প্রতিটি ম্যাচেই আক্রমণাত্মক মেজাজে প্রতিপক্ষকে শাসন করছেন বিরাট কোহলি, যার মূল লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপ।
রোড টু ফাইনাল: শুভমানের গুজরাট (IPL Final RCB vs GT)
আরসিবির ঠিক বিপরীত মেরু থেকে টুর্নামেন্ট শুরু করেছিল গুজরাট টাইটান্স। প্রথম দুই ম্যাচে হার, পরের তিন ম্যাচে জয়, আবারও হার—এভাবেই চলেছে তাদের অভিযান। তবে এই হার-জিতের দোলাচলের মধ্যেও গুজরাট দলের ভারসাম্য ও মানসিক শক্তি ছিল চোখে পড়ার মতো। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বারবার কোনও না কোনও খেলোয়াড় দলের হাল ধরেছেন—তিনি অধিনায়ক শুভমান গিল হোন, বাঁ-হাতি ব্যাটার সাই সুদর্শন হোন কিংবা জস বাটলার।
অন্যদিকে বোলিং বিভাগে মহম্মদ সিরাজ ও আরশাদ খান প্রতি ম্যাচেই জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিয়েছেন। এই নিয়ে তৃতীয়বারের জন্য আইপিএলের ফাইনালে উঠল গুজরাট টাইটান্স। আরসিবি যেমন অধিকাংশ ম্যাচেই আধিপত্য বিস্তার করে জিতেছে, গুজরাটও ঠিক একইভাবে ৯টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করেছে। তাই রবিবাসরীয় ফাইনাল যে সেয়ানে-সেয়ানে হতে চলেছে, তা বলাই বাহুল্য।

জোর কদমে প্রস্তুতি দুই শিবিরে:(IPL Final RCB vs GT)
মেগা ফাইনালের আগে দুই দলের চূড়ান্ত প্রস্তুতির খবর সামনে এসেছে। পিচ কিউরেটর সূত্রে খবর, আজকের ম্যাচে ব্ল্যাক সয়েল বা কালো মাটির পিচ ব্যবহার করা হতে পারে। অর্থাৎ, যে দল টসে জিতবে, তারা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারে। মেগা লড়াইয়ের আগে দুই শিবিরেই এখন টানটান উত্তেজনা ও উন্মাদনা।
দুই দলেই রয়েছে তারকা খেলোয়াড়ের মেলা। একদিকে আরসিবির সামনে পাঁচ বছরের মধ্যে তিনবার ট্রফি জেতার সুযোগ, অন্যদিকে গুজরাটের সামনে দুই বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। কার পাল্লা ভারী? কে হবে আইপিএলের সেরার সেরা? আর মাত্র কিছুক্ষণ, তারপরই মিলবে সব উত্তেজনার অবসান।


