TMC MLA
Bengal Liberty: সরকারি ত্রাণ সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন কাটোয়ার বর্ষীয়ান তৃণমূল নেতা তথা ছয় বারের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (TMC MLA)। মঙ্গলবার তাঁর দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের মালামাল উদ্ধার করে পুলিশ। এর পরপরই তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার খবর ছড়াতেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্ষীয়ান এই নেতাকে যখন পুলিশ গাড়িতে তুলছিল, তখন পার্টি অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
রবীন্দ্রনাথের পুরোনো অপরাধ: (TMC MLA)
১০০ দিনের কাজের (MNREGA) টাকা আত্মসাৎকারীদের তালিকায় আগেই নাম উঠেছে কাটোয়ার ‘রবি’র। উপভোক্তাদের অজান্তেই ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ১০০ দিনের কাজের টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে। সম্প্রতি কাটোয়ার কশুই (অথবা কভূই)* অঞ্চলে এই বিপুল আর্থিক তছরুপের ঘটনাটি প্রকাশ্যে আসে (TMC MLA)।
সরকারি ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগে এই বর্ষীয়ান নেতা আটক হওয়ার পর, থানায় নিয়ে যাওয়ার পথে আবারও সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের মুখে পড়ে তৃণমূল কংগ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে কাটোয়ার রাজনৈতিক পারদ তুঙ্গে চড়েছে।


