Bihar election
Bengal Liberty: বিহারের বিধানসভা নির্বাচনে কড়া নজর জাতীয় নির্বাচন কমিশনের। নির্বাচনী প্রচারের জন্য কৃত্তিম মেধার (AI) ব্যবহারের আগেই নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। এবার সমস্ত রাজনীতিক দলগুলিকে মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি থেকে বিজ্ঞাপনের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। তাদের জারি করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে জানিয়েছে যে বিজ্ঞাপনের পূর্ব সার্টিফিকেশন অনিবার্য। বিশেষ করে সমস্ত প্রার্থীদের তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে কমিশ কে অবহিত করতে হবে। তার জন্য গাইডলাইন বেঁধে দিল জাতীয় নির্বাচন কমিশন। বিহার বিধানসভা এবং 6 টি রাজ্য এবং জম্মু কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের 8 টি বিধানসভা কেন্দ্রের উপ – নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। তাই সমস্ত রাজনীতিক দল এবং প্রার্থী দের পূর্ব সার্টিফিকেশন জরুরি।

কমিশন জানিয়েছে (Bihar election)
নির্ধারিত নির্দেশ অনুযায়ী রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য পূর্ব অনুমতি অনুযায়ী জেলা ও রাজ্য পর্যায়ে মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এমসিএমসি অনুমতি ছাড়া কোনোই রাজনীতিক দল বা প্রার্থী দ্বারা কোনো ইন্টারনেট ভিত্তিক মিডিয়া, ওয়েবসাইট ,সোশ্যাল মিডিয়া সহ কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বলে পরিষ্কার জানিয়ে দিল কমিশন। শুধু তাই নয় এমসিএমসি গুলিকে মিডিয়াতে পেড নিউজের সন্দেহভাজন মামলার উপরে ও কঠোর নজরদারি রেখে যথাযথ ব্যবস্থা গ্রহন করার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। নির্বাচনী পরিবেশে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনের পরিপেক্ষিতে প্রার্থীদের দের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত জনপ্রতিনিধিত্ব আইন 1951সালের ধারা 77(1) এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজনৈতিক দল গুলিকে বিধানসভা নির্বাচন শেষ হওয়ার 75 দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে নির্বাচনী প্রচারের ব্যয়ের একটি বিবরণী জাতীয় নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে বলে স্পষ্ট উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। অন্যন্য নির্বাচনী সম্পর্কিত বিষয়ের মধ্যে এই ধরনের ব্যয়ের মধ্যে থাকতে হবে সোশ্যাল মিডিয়া,ইন্টারনেট সংস্থা এবং ওয়েবসাইট গুলি কে বিজ্ঞাপন ও প্রচারের জন্য বরাদ্দ অর্থ এবং কন্টেন্ট তৈরির জন্য প্রচার সংক্রান্ত ব্যয়। সমস্ত রাজনৈতিক দল এবং প্রতিদান্দিকারী বা প্রার্থী দের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রক্ষনাবেক্ষনের জন্য পরিচালিত ব্যয়ের হিসাব নিকাব রাখতে হবে বলে পরিষ্কার এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
