India Venezuela Relations
Bengal Liberty, ৪ জুন ২০২৬ :মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলা বিধ্বংসী যুদ্ধের এখনো কোনো নিষ্পত্তি হয়নি। এর( India Venezuela Relations)ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি আকাশছোঁয়া হয়ে উঠেছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। এই নজিরবিহীন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দিল্লিতে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনা(India Venezuela Relations)
বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ডেলসি রড্রিগেজ। সূত্র মারফত জানা গেছে, ভারত-ভেনেজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দুই নেতার মধ্যে সদর্থক আলোচনা হয়েছে। জ্বালানি নিরাপত্তার পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্য, পরিবহন, নবায়নযোগ্য শক্তি এবং বর্তমান হরমুজ প্রণালী সংকট নিয়েও কথা বলেন মোদি-ডেলসি।

হরমুজ প্রণালী ও জ্বালানি জটিলতা(India Venezuela Relations)
এই মুহূর্তে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে রয়েছে, তা বলা মুশকিল। একাধিক শান্তি বৈঠক ও কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও কোনো সমাধানসূত্র মেলেনি, ফলে পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে।
অন্যদিকে, রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার কারণে নতুন জটিলতা তৈরি হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে বিকল্প হিসেবে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়াতে শুরু করেছে ভারত। বিদেশ মন্ত্রকের আধিকারিক রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে ভারতের তেল আমদানিকারী দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ভেনেজুয়েলা। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভেনেজুয়েলাকে অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে নয়াদিল্লি।
এই ইতিবাচক ও গুরুত্বপূর্ণ বৈঠকের পর আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও ভারতের জ্বালানি সংকটে কোনো স্থায়ী সমাধানসূত্র বেরোয় কি না, এখন সেটাই দেখার।


