Ajay Mukund Ranade
Bengal Liberty :
রাজ্য পুলিশ প্রশাসনে ডিরেক্টর জেনারেল অব পুলিশ পদে উন্নীত হলেন রাজ্যের বর্তমান এডিজি ও আইজিপি অজয় মুকুন্দ রানাডে। বৃহস্পতিবার, রাজ্য স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশানুসারে ১৯৯৫ ব্যাচের আইপিএস অফিসার অজয় মুকুন্দ রানাডেকে পদোন্নতি দিয়ে ‘ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, আইন-শৃঙ্খলা পদে নিযুক্ত করা হলো।

রাজ্য পুলিশে মেগা রদবদল!
কার্যত, এর আগে সুপ্রতীম সরকারও ছিলেন এডিজি আইনশৃঙ্খলা পদে। তাঁকে সরিয়ে কলকাতার পুলিশ কমিশনার পদে বসানো হয়েছিল আইপিএস অফিসার অজয় নন্দাকে। সূত্রের খবর, অজয় নন্দাকে কলকাতার নগরপালের পদ থেকে সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হতে পারে। পরিবর্তে অজয় মুকুন্দ রানাডেকে ওই পদে আনা হতে পারে।
খুব শিগগির আইপিএস স্তরে বড় রদবদল হতে পারে। তখন শুধু কলকাতার পুলিশ কমিশনার পদে নয় সামগ্রিক ভাবে আরও বদল হবে। শুক্রবার ৫ জুন মন্ত্রিসভার দফতর বন্টনের পর যে কোনও দিন তা ঘটে যেতে পারে।

