Ashok Bhattacharya
Bengal Liberty, ৬ জুন ২০২৬ :সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য নিজের বাড়িতে কোন ভাবে পড়ে যায়।(Ashok Bhattacharya) মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মাথার ক্ষত জায়গায় বেশ কয়েকটি সেলাই পড়ে বলে জানা যায়। পরবর্তীতে সেখান থেকে শিলিগুড়ি মাটিগাড়া সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হয়। অভিজ্ঞ ডাক্তাররা রয়েছে তার চিকিৎসায়। এই মুহূর্তে তার শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল।
আরো পড়ুন:- Rising Cricket Star: সচিনের পর ইতিহাস! মাত্র ১৫ বছরেই ভারতীয় দলে ডাক বৈভব সূর্যবংশীর!


বামফ্রন্টের জেলার আহবায়ক জীবেশ সরকার জানান(Ashok Bhattacharya)
“আপাতত তার অবস্থা স্থিতিশীল। মাথার সামনে ছয়টা স্টিচ পড়েছে৷ তবে কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ নেই৷ হার্টের অবস্থায় ভালো রয়েছে৷ চিকিৎসকদের নজরিদারিতে রয়েছেন৷”

