Indian Crew Members
Bengal Liberty, ৯ জুন ২০২৬ : মধ্যপ্রাচ্যের লাগাতার যুদ্ধের(Indian Crew Members) আবহে যখন ঘরে-বাইরে নানাবিধ চাপের মুখে মার্কিন প্রশাসন, ঠিক তখনই ওমান উপকূলে একটি ভারতীয় নাবিক বোঝাই বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটল। সোমবারের এই হামলার দায় স্বীকার করেছে ওয়াশিংটন। মার্কিন সেনা জানিয়েছে, যুদ্ধের জেরে জারি করা নৌ-অবরোধ লঙ্ঘন করে জাহাজটি ইরানের বন্দরের দিকে যাচ্ছিল বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকই বর্তমানে সুরক্ষিত রয়েছেন বলে খবর।

ঘটনার বিবরণ(Indian Crew Members)
মাদাগাস্কারের পতাকাবাহী ওই বাণিজ্যিক জাহাজটির নাম ‘এমটি মারিভেক্স’। জানা গেছে, জাহাজটি কর্নাটকের কারওয়ার থেকে ওমানের দুকামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তবে সোমবার দুপুরে হরমুজ প্রণালী পার হওয়ার পরই ওমান উপকূলে জাহাজটি হামলার শিকার হয়। মার্কিন সেনার ছোঁড়া গোলার আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত, জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিককে দ্রুত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ঘটনার পর স্বভাবতই ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হামলার পক্ষে যুক্তি দিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) একটি বিবৃতিতে জানিয়েছে: “বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ জারি রয়েছে। কিন্তু এই জাহাজটি মার্কিন সেনার নির্দেশ অমান্য করে ইরানের দিকে অগ্রসর হচ্ছিল। ফলস্বরূপ, যুদ্ধবিমানবাহী রণতরী ‘আব্রাহাম লিঙ্কন’ থেকে জাহাজটিকে লক্ষ্য করে অস্ত্রপ্রয়োগ করা হয়।”
আরো পড়ুন:- Iran Football Fans: বিশ্বকাপ শুরুর আগেই ইরানকে ঘিরে নতুন বিতর্ক, কাঠগড়ায় ফিফা ও আমেরিকা

বিশ্বরাজনীতিতে এই ঘটনা আমেরিকার কূটনৈতিক অবস্থানের ওপর কতটা প্রভাব ফেলে এবং এর প্রতিক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রক কী পদক্ষেপ নেয়—এখন সেটাই দেখার।

