Belgium vs Egypt
Bengal Liberty, ১৬ জুন ২০২৬ : স্পেন বনাম কেপ ভার্দের(Belgium vs Egypt) ঐতিহাসিক ফলাফলের পর শুরু হয়েছিল বেলজিয়াম বনাম মিশরের মধ্যকার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। তীব্র লড়াই ও কঠিন পরিস্থিতির মাঝেও একটি ছোট ভুলের কারণে কেপ ভার্দের মতো রূপকথা ছুঁতে পারল না সালাহর দল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হলো দুদলকে। স্টেডিয়ামে উপস্থিত বিপুলসংখ্যক সমর্থক ও চমৎকার আবহাওয়ায় দুদলের ফুটবলাররাই দারুণ ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। তবে একটি অনাকাঙ্ক্ষিত আত্মঘাতী গোলের কারণে ম্যাচটি স্মরণীয় হয়ে ওঠার সুযোগ হাতছাড়া হলো।

আশুরের গোলে এগিয়ে মিশর(Belgium vs Egypt)
ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও রক্ষণের দারুণ ভারসাম্য বজায় রেখে এগোচ্ছিল দুদল। ম্যাচের ঠিক ২০ মিনিটে আশুরের চমৎকার এক হেডে লিড নেয় মিশর। গোলের পর পরই মাঠে ও গ্যালারিতে ফুটবলার-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে। মনে হচ্ছিল, সিয়াটেল স্টেডিয়াম হয়তো কেপ ভার্দের মতোই আরেকটি রূপকথার সাক্ষী হতে চলেছে। কিন্তু দ্বিতীয়ার্ধেই ম্যাচের সমীকরণে বড় পরিবর্তন আসে।
আরো পড়ুন:- Ashrayan Project eviction: আশ্রয়ণ প্রকল্পের ঘর উচ্ছেদ করে ‘খাল খনন’— প্রতিহিংসা নাকি উন্নয়ন?


আত্মঘাতী গোলে রূপকথার ইতি(Belgium vs Egypt)
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বাড়িয়ে খেলতে থাকে দুদল। তবে বেশ কিছু সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারছিলেন না লুকাকুরা। বেলজিয়াম যখন বারবার ব্যর্থ হচ্ছিল, ঠিক তখনই ৬৬ মিনিটে ম্যাচের ভাগ্য বদলে যায়। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মিশরের ডিফেন্ডার এম. হ্যানি। আর তাতেই মিশরের রূপকথা গড়ার স্বপ্নে ধাক্কা লাগে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতাতেই শেষ হয় বিশ্বকাপের এই রোমাঞ্চকর ম্যাচ। এর মধ্য দিয়ে চলতি বিশ্বকাপের প্রথম আত্মঘাতী গোলটি দেখল ফুটবলবিশ্ব, আর মিশরীয় তারকা মোহাম্মদ সালাহর দল আরও একবার জয়ের খুব কাছে গিয়েও জয়ের মুখ দেখতে ব্যর্থ হলো।

পরিসংখ্যানের দিক থেকে ম্যাচে বেলজিয়াম কিছুটা এগিয়ে থাকলেও, তাদের সেই চিরচেনা আগ্রাসী রূপ আজ দেখা যায়নি। বেলজিয়ামের এমন পারফরম্যান্সে সমর্থকরাও বেশ হতাশ। পরবর্তী ম্যাচগুলোতে কি নিজেদের চেনা ছন্দে ফিরতে পারবে বেলজিয়াম? আর মিশর কি পারবে এই বিশ্বকাপে জয়ের খাতা খুলতে? এমন সব প্রশ্নকে সঙ্গী করেই জমে উঠেছে বিশ্বকাপের মহাযজ্ঞ।


