Saudi Arabia vs Uruguay
Bengal Liberty, ১৬ জুন ২০২৬ : সোমবার ভোরবেলা ভারতীয়(Saudi Arabia vs Uruguay) সময় ভোর ৩:৩০ মিনিটে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল প্রথম বিশ্বকাপের বিজয়ী দল উরুগুয়ে এবং গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দেওয়া সৌদি আরব। গ্যালারিজুড়ে তখন শুধুই সবুজ আর আকাশী-সাদা (নিল-সাদা) সমর্থকের প্লাবন। তীব্র লড়াই আর চূড়ান্ত নাটকের পর শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র হলো গ্রুপ-‘এইচ’ এর এই রুদ্ধশ্বাস ম্যাচ।
আল-আমারির গোলে এগিয়ে সৌদি(Saudi Arabia vs Uruguay)
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল উরুগুয়ে। মাঠের প্রতিটি ক্ষেত্রে উরুগুয়ে সৌদি আরবকে টেক্কা দিলেও বারবার ম্যাচে ফিরে এসেছে সৌদি দল। সেই সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের ৪১ মিনিটে আল-আমারির

গোলে এগিয়ে যায় সৌদি আরব। এই গোলের পর চার বছর আগের সেই ঐতিহাসিক জয়ের স্মৃতি আবারও ফুটবল সমর্থকদের মনে চাঙ্গা হয়ে ওঠে। তবে বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় উরুগুয়ের ফুটবলাররা।
উরুগুয়ের প্রত্যাবর্তন(Saudi Arabia vs Uruguay)
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়ে গোলের সুযোগ তৈরির মরিয়া চেষ্টা চালায় ‘লা সেলেস্তে’রা। সৌদি আরব রক্ষণভাগকে শক্ত করে ধরে রাখলেও শেষ রক্ষা হয়নি। ম্যাচের ৮০ মিনিটের মাথায় ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর দর্শনীয় গোলে স্কোরলাইন ১-১ করে সমতায় ফেরে উরুগুয়ে। এর ফলে আরেকটি বড় অঘটনের হাত

থেকে বেঁচে যায় লাতিন আমেরিকার এই পরাশক্তি। শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দু-দলকে। কিছু বিতর্কিত সিদ্ধান্ত থাকলেও দর্শকদের একটি চমৎকার ও উপভোগ্য ম্যাচ উপহার দিয়েছেন দুই দলের ফুটবলাররা।
পয়েন্ট টেবিলে শুধুই ড্র(Saudi Arabia vs Uruguay)
বিশ্বকাপের গ্রুপ-‘এইচ’ কে এই মুহূর্তে ‘গ্রুপ অফ ড্র’ বা ড্রয়ের গ্রুপ বলাই শ্রেয়। কারণ এই গ্রুপের চারটি দল—স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরব—তাদের নিজেদের প্রথম ম্যাচগুলো ড্র করেছে। ফলে নকআউট পর্বে কোন দুটি দল জায়গা করে নেবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে। দেখা যাক, এই বিশ্বকাপে আর কী কী নতুন চমক অপেক্ষা করছে!



