Naru Gopal Mukherjee
Bengal Liberty : রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একের পর এক জনপ্রতিনিধির পদত্যাগে করছে (Naru Gopal Mukherjee)। তারই মধ্যে এবার বহরমপুর পুরসভায় ধস। তৃণমূলের টিকিটে নির্বাচিত বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ু গোপাল মুখার্জী শুক্রবার পদত্যাগ করেছেন। ইস্তফা দিয়েই তিনি বলেন, “আমরা যে তৃণমূলের প্রতীকে জিতেছিলাম, সেই দলটাই আর নেই।” পাশাপাশি মানুষের রায়ের বিরুদ্ধে গিয়ে পদ আঁকড়ে রাখতে চান না বলেও জানান তিনি। এদিন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে নিজের ইস্তফাপত্র দেন (Naru Gopal Mukherjee)।

একাধিক অভিযোগ তুলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী (Naru Gopal Mukherjee)
প্রসঙ্গত, পদত্যাগের ঠিক আগে থেকেই বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জিকে ঘিরে চাপ বাড়ছিল। বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একাধিকবার প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলেন। অধীরের দাবি, নাড়ুগোপাল মুখার্জির চেয়ারম্যান থাকাকালীন পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। পাশাপাশি, নিজের প্রভাব খাটিয়ে আত্মীয়-পরিজনদের বিভিন্ন কন্ট্রাক্ট পাইয়ে দেওয়া এবং বিপুল সম্পত্তির মালিক হওয়ার অভিযোগও তোলেন তিনি। অধীর চৌধুরীর আরও দাবি, ক্ষমতার অপব্যবহার করে যে অর্থ সংগ্রহ করা হয়েছে, তার একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর বহরমপুর পুরসভার অস্থায়ী কর্মীদের নিয়মিত বেতন না পাওয়ার অভিযোগও সামনে এসেছে। এই সব বিতর্ক ও অভিযোগের আবহেই নাড়ুগোপাল মুখার্জির পদত্যাগ নতুন করে রাজনৈতিক আলোচনা উসকে দিয়েছে।



