Ananya banerjee
Bengal Liberty ;
পঞ্চসায়রে ভোট পরবর্তী হিংসা মামলায় আলিপুর কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন বিদায়ী তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের মামলায় আলিপুর পুলিশ কোর্টে আত্মসমর্পণ করে অনন্যা। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের পরে পঞ্চসায়র থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়। মূলত তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ওই এলাকার বেশ কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয় এবং ব্যাপক ভাঙচুর চালায়।
আক্রান্ত বিজেপি কর্মীদের একাংশের দাবি, বিদায়ী কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত ও তাঁর অনুগামীদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে আগাম জামিনের আবেদন জানাতে আলিপুর আদালতে যান কাউন্সিলর অনন্যা।

আদালতের দ্বারস্থ অনন্যা Ananya Bandyopadhyay
অভিযোগ সামনে আসতেই আঙুল ওঠে অনন্যার দিকে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ঘটনা ঘটিয়েছে। কাউন্সিলরের অনুগামীরা ঘটনার মূলে রয়েছেন। বিজেপি কর্মীরা অভিযোগ জানাতেই আগাম জামিনের আবেদন জানাতে আত্মসমর্পণ করেন কাউন্সিলর।
কার্যত, তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ড অফিস ঘিরে একাধিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি দাবি করেছে, ওই অফিসে মিলেছে কলকাতা পুরসভায় নিয়োগের তালিকা। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রাণের প্রচুর জিনিসও। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের এই অফিস যেন খাজানা। কোথাও পড়ে রয়েছে পেটি ভর্তি শাড়ি থেকে ত্রিপল। জমিয়ে রাখা হয়েছে সরকারি টাকায় কেনা আলো থেকে পাখা। এমনকী মিলেছে বহু দলিলও। এবার বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগে আদালতের দ্বারস্থ তৃণমূল কাউন্সিলর অনন্যা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, সেটি কর্পোরেশনের অফিস এবং গত ৮ জুনের পর থেকে তিনি সেখানে যাননি।


