Raphinha Injury
Bengal Liberty, ২০ জুন ২০২৬ : মরক্কোর বিরুদ্ধে অপ্রত্যাশিত ড্রয়ের পর কিছুটা চাপে পড়ে গিয়েছিল(Raphinha Injury) ব্রাজিল। তবে পরের ম্যাচে হাইতির বিরুদ্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করল সেলেসাওরা। ৩-০ গোলের জয়ে গোল করেন মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু এই জয়ের মধ্যেও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তারকা উইঙ্গার রাফিনহার চোট।
রাফিনহার চোটে উদ্বেগ ব্রাজিল শিবিরে(Raphinha Injury)
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে অস্বস্তিতে দেখা যায় রাফিনহাকে। তাঁর মুখে হতাশার ছাপ স্পষ্ট ছিল। হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করায় ৪০ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তাঁর পরিবর্তে মাঠে নামেন তরুণ ফুটবলার রায়ান। এটি ছিল ব্রাজিলের জার্সিতে রায়ানের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ।
রাফিনহা অতীতেও চোট-আঘাতের সমস্যায় ভুগেছেন। ফলে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর এই চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ব্রাজিল শিবিরে। পুরোনো সমস্যাই কি আবার ফিরে এল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।


এ বিষয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) এক বিবৃতিতে জানিয়েছে – “হাইতির বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ সি ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন রাফিনহা। তাঁর ডান উরুর পিছনের পেশিতে ব্যথা অনুভূত হয়েছে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে।”
ম্যাচের পর চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময়ও রাফিনহাকে ডান উরুর পিছনের অংশ ধরে থাকতে দেখা যায়। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সাংবাদিকদের জানান, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তির কারণেই মাঠ ছাড়তে হয়েছে এই উইঙ্গারকে।
অন্যদিকে, তারকা ফুটবলার নেইমারের মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে ব্রাজিল সমর্থকরা। স্কটল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা জোরালো বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, রাফিনহা কত দ্রুত চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন এবং আবার কবে তাঁর সেরা ছন্দে দেখা যায় ব্রাজিলের এই তারকা উইঙ্গারকে।


