Awami League Rally
Awami League Rally

77 Years of Awami League: আওয়ামী লীগ ফিরবে দাঁতভাঙা জোয়ারের মতো

Bengal Liberty, নয়ন বিশ্বাস রকি, সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ, ২০ জুন ২০২৬: ২৩ জুন। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটি শুধু একটি দলের জন্মদিন নয়, বরং এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ইতিহাসের সাথে জড়িত একটি নাম। আর এবারের ২৩ জুনেই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের(77 Years of Awami League) প্রাথমিক বিজয় ইতোমধ্যে সূচিত হয়েছে।

77 Years of Awami League
77 Years of Awami League

বর্তমান সরকারের ভীতি (77 Years of Awami League):

বর্তমান সরকারের পুলিশ বাহিনীর যে আতঙ্কগ্রস্ত তৎপরতা, বিরোধী মত-পথকে দমন-নিপীড়নের যে মরিয়া চেষ্টা, তা নিজেই প্রমাণ করে দিচ্ছে আওয়ামী লীগকে তারা কতটা ভয় পায়। মামলা, গ্রেফতার, হুমকি কিছুই বাদ রাখছে না। অথচ রাষ্ট্রযন্ত্রের এই সর্বোচ্চ শক্তি প্রয়োগের পরও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মনোবল ভাঙেনি, বরং দৃঢ় হয়েছে। এটাই তো ২৩ জুনের আগেই পাওয়া প্রাথমিক বিজয়।

77 Years of Awami League
77 Years of Awami League

ইতিহাস সাক্ষী, আওয়ামী লীগকে কখনো থামিয়ে রাখা যায়নি, যাবেও না। ৫২-এর ভাষা আন্দোলন, ৬-এর ছয় দফা, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ—প্রতিটি বাঁকে ষড়যন্ত্র, কারাগার, নির্যাতন এসেছে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের দল সমস্ত বাধা-প্রতিকূলতা ভেঙে আপন গতিতে এগিয়েছে। দেশ রক্ষা করেছে, স্বাধীনতা এনেছে।

মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু ও হাসিনার আদর্শ (77 Years of Awami League):

আজও সেই ধারা অব্যাহত আছে। লক্ষ, কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রার স্মৃতি এখনো জ্বলজ্বল করছে। মানুষ ভুলেনি—কার আমলে দেশে পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল চলেছে, বিদ্যুৎ এসেছে, ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর কারা ক্ষমতায় এসে সেই অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে।

77 Years of Awami League
77 Years of Awami League

তাই আতঙ্কগ্রস্ত হয়ে দমন-নিপীড়ন করে লাভ নেই। আওয়ামী লীগ ফিরবে—দাঁতভাঙা জোয়ারের মতো, দুর্বার গতিতে। সমস্ত ষড়যন্ত্র, বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশকে রক্ষা করার জন্য, মানুষের ভাগ্য বদলের জন্য, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ আবার ফিরে আসবে—জনগণের অকুণ্ঠ সমর্থন নিয়ে।

এই দল জনগণের দল। এই দল মাটি ও মানুষের দল। এই দলকে দাবিয়ে রাখা যায় না।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

আরও পড়ুন:

জনস্বার্থের প্রতিষ্ঠান ব্যক্তিস্বার্থের স্মারক হতে পারে না 

 

 

 

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury