India vs South Africa
Bengal Liberty, ২০ জুন ২০২৬ : আগামীকাল মহিলাদের টি-২০ বিশ্বকাপে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে(India vs South Africa) মুখোমুখি হবে অপরাজিত ভারত এবং প্রতিযোগিতার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা।
দুই দলের সাম্প্রতিক লড়াই ও প্রেক্ষাপট(India vs South Africa)
ভারতীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ এই হাই-ভোল্টেজ ম্যাচ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিত টি-২০ সিরিজে ভারতকে হারিয়েছিল প্রোটিয়ারা। অন্যদিকে, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। ফলে আগামীকালের ম্যাচ যে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

দুই দলের টি-২০ বিশ্বকাপে অবস্থান(India vs South Africa)
গ্রুপ-এ নিজেদের প্রথম দুই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে হারিয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬৫ রানে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে।তবে চলতি বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে হারমানপ্রীত কৌর ও স্মৃতি মন্ধানাদের ভারত।

হেড-টু-হেড পরিসংখ্যান(India vs South Africa)
মহিলাদের টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ভারত জিতেছে তিনটি ম্যাচে, আর দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে দুটি ম্যাচে।
সামগ্রিকভাবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল ২৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। সেখানে ভারতের ঝুলিতে রয়েছে ১১টি জয়, দক্ষিণ আফ্রিকার ১০টি জয়। বাকি তিনটি ম্যাচের কোনো ফলাফল হয়নি।

আগামীকালের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই দলই জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে। এখন দেখার, ভারত কি তাদের জয়ের ধারা বজায় রাখতে পারে, নাকি গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে শেষ হাসি হাসবে দক্ষিণ আফ্রিকা।


