West Bengal Budget
Bengal Liberty : রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নজর আজ বিধানসভামুখী (West Bengal Budget)। কারণ, সোমবারই পেশ হতে চলেছে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট। বাজেট পেশের আগে অর্থমন্ত্রীর হাতে দেখা গেল বিশেষভাবে তৈরি একটি ফাইল, যা ইতিমধ্যেই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। এই ফাইলেই রয়েছে বাজেটের নথি। এর থেকেই রাজ্য বাজেট পড়বেন অর্থমন্ত্রী। চট ও মাদুরকাঠির নকশায় তৈরি সেই ফাইল যেন বাংলার ঐতিহ্য ও আত্মনির্ভরতার বার্তাই তুলে ধরল বিধানসভার অন্দরে। ফাইলটি চট দিয়ে তৈরি। ফাইলের উপরে মাদুরকাঠি দিয়ে তৈরি মাদুরের একটি অর্ধচন্দ্রাকৃতি ডিজ়াইন করা রয়েছে। ডানপাশে রয়েছে অশোক স্তম্ভের সরকারি এমব্লেম (West Bengal Budget)।

পুজো দিলেন অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী (West Bengal Budget)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ক্ষমতায় আসার পর এই প্রথম বাজেটের মাধ্যমে আগামী দিনের উন্নয়ন-রূপরেখা, জনকল্যাণমূলক প্রকল্প এবং অর্থনৈতিক অগ্রাধিকারের ছবি তুলে ধরতে চলেছে রাজ্য সরকার। দুপুর ১২টায় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার আগে শুরু হবে বাজেট অধিবেশন, যেখানে উপস্থিত থাকবেন শাসক ও বিরোধী-সব দলের বিধায়করা। তার আগে ঐতিহ্য মেনে মুখ্যমন্ত্রীর সঙ্গে পুজো দিলেন অর্থমন্ত্রী। তারপরই শুভ কাজের আগে মিষ্টি মুখ করাতেও ভোলেননি মুখ্যমন্ত্রী। পুজো দিয়ে দই খাইয়ে মিষ্টি মুখ করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
বাংলায় বিজেপি সরকার ক্ষমতার আসার আগে থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার জানিয়েছেন, উন্নয়নের প্রশ্নে রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র ৷ বাজেটে সেই আস্থার প্রতিফলন দেখা যাবে কিনা সেটাই দেখার।



