SSC 2016 Panel
Bengal Liberty: ২০১৬ সালের SSC প্যানেলভুক্ত যোগ্য চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের বকেয়া দাবিদাওয়া নিয়ে আজ সোমবার, ২২ জুন ২০২৬, রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মনের সঙ্গে বিকাশ ভবনে বৈঠকে বসছেন আন্দোলনকারী সংগঠনের প্রতিনিধিরা।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলি (SSC 2016 Panel)
২০১৬ সালের প্রথম এসএলএসটি (SLST) ও তৃতীয় আরএলএসটি (RLST) প্যানেলভুক্ত ‘আনটেইনড’ (অ-দুর্নীতিগ্রস্ত) যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরিতে পুনর্বহালের ধারাবাহিকতা বজায় রাখা।সুপ্রিম কোর্টের ৩ এপ্রিল ২০২৫-এর নির্দেশ অনুযায়ী, দুর্নীতিমুক্ত যোগ্য প্রার্থীদের জন্য দ্রুত ‘ফ্রেশ সিলেকশন প্রসেস’ বা নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।যে সকল যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী এই পরিস্থিতির মধ্যে অকাল প্রয়াত হয়েছেন, তাঁদের শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ অথবা পরিবারের একজনকে যোগ্যতার ভিত্তিতে চাকরির আবেদন জানানো হয়েছে।গত ১৫ মাস ধরে যে যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ রয়েছে, তা দ্রুত চালুর দাবি তোলা হয়েছে।

আন্দোলনকারীদের বক্তব্য (SSC 2016 Panel)
যোগ্য শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন বিশ্বাস জানিয়েছেন, তাঁরা জনগণের দ্বারা নির্বাচিত নতুন সরকারের মাননীয় মন্ত্রীকে সংগ্রামী অভিনন্দন জানাতে এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায়বিচার ফেরানোর লক্ষ্যে আলোচনা করতে প্রস্তুত। তারা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমে হাজার হাজার পরিবার যে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তার একটি সুষ্ঠু ও আইনসম্মত সমাধান বেরিয়ে আসবে।
বৈঠক শেষে আজ বিকেলে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁদের পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করবেন।


