Cristiano Ronaldo
Bengal Liberty, ২২ জুন ২০২৬ : কঙ্গোর বিরুদ্ধে ক্রিস্টিয়ানো(Cristiano Ronaldo) রোনাল্ডোর পারফরম্যান্স সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গোটা ম্যাচজুড়েই রোনাল্ডোকে কার্যত খুঁজে পাওয়া যায়নি। তাঁর পারফরম্যান্স নিয়ে সমর্থক ও ফুটবল বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলেছেন। এমনকি পরবর্তী ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখা হবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন পর্তুগাল দলের কোচ রবার্তো মার্টিনেজ।

রবার্তো মার্টিনেজ বলেন(Cristiano Ronaldo)
“রোনাল্ডো আমাদের দলের অন্যতম বড় শক্তি এবং আমাদের অধিনায়ক। একটি ম্যাচের পারফরম্যান্স দিয়ে যারা রোনাল্ডোর সমালোচনা করছেন, তারা ফুটবলের বাস্তবতা বুঝছেন না। রোনাল্ডো পরের ম্যাচেও শুরু থেকেই খেলবে।”


সাংবাদিকদের একাংশ বিকল্প হিসেবে গনকালো র্যামসের নাম তুললে মার্টিনেজ বলেন “রামোস খুব ভালো ফুটবলার। পরিস্থিতি অনুযায়ী তাঁকে ব্যবহার করা হবে। কিন্তু শুরু থেকেই রোনাল্ডোর পরিবর্তে নয়। আর ড্রেসিংরুমে অশান্তি রয়েছে বলে যে খবর ছড়ানো হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। পর্তুগাল দলের ড্রেসিংরুমে এ ধরনের কোনও সমস্যা নেই।”
কোচ রোনাল্ডোর পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেও সমর্থকদের একাংশ তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না। এখন দেখার, উজবেকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমালোচনার জবাব মাঠে দিতে পারেন কি না। আগামীকাল ভারতীয় সময় রাত ১০:৩০ মিনিটে উজবেকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে পর্তুগাল। ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


