WWE Monday Night Raw
Bengal Liberty, ২২ জুন ২০২৬ : নাইট অফ চ্যাম্পিয়ন্স(WWE Monday Night Raw) পিএলই-এর আগে লন্ডন শহরের বিখ্যাত ওটু অ্যারেনা-তে অনুষ্ঠিত হবে আগামীকালের হাই-ভোল্টেজ র। জন সিনা বনাম শন মাইকেলসের

ঐতিহাসিক এক ঘণ্টার ম্যাচ হোক কিংবা আন্ডারটেকার ও কেইনের রাজকীয় দ্বৈরথ, ওটু অ্যারেনা বিখ্যাত মুহূর্তগুলোর জন্যই সমর্থকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। সৌদি আরবের রিয়াদ শহরে অনুষ্ঠিতব্য নাইট অফ চ্যাম্পিয়ন্স শোর আগে কী কী চমক দর্শকদের জন্য অপেক্ষা করছে, তা দেখে নেওয়া যাক একনজরে।
জে উসো ও ওবা ফেমি মুখোমুখি(WWE Monday Night Raw)
কিং অফ দ্য রিং-এর ফাইনালে মুখোমুখি হবে প্রাক্তন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জে উসো ও নাইজেরিয়ান জায়ান্ট ওবা ফেমি।

দুজনেই পরপর শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে। তাই ম্যাচের আগে একে অপরকে কী বার্তা দেয়, তাঁদের উদ্দেশ্যই বা কী, সেই দিকেই তাকিয়ে রয়েছে রেসলিং মহল।
ড্রাগন লি বনাম এঠান পেজ(WWE Monday Night Raw)
লন্ডনের ওটু অ্যারেনায় লড়াই হবে দুই তরুণ রেসলারের। একদিকে মুখোশধারী ড্রাগন লি, অন্যদিকে বুদ্ধির রাজা এঠান পেজ। কে হাসবে জয়ের হাসি? কার জয়ের ধারা বজায় থাকবে? তা জানতে হলে দেখতে হবে আগামীকালের র।

এ ছাড়াও শোয়ের শেষে আগমন ঘটতে পারে ট্রাইবাল চিফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেইন্সের। রোমানের সঙ্গে কি সেথ রলিন্সের মুখোমুখি হবে, নাকি শুরু হবে নতুন প্রতিদ্বন্দ্বিতা? এই সব প্রশ্নের উত্তর মিলবে আর কিছুক্ষণের মধ্যেই।


