Abhisekh Banerjee
Bengal Liberty ;
‘ডিজে বাজানো’ মন্তব্য সংক্রান্ত মামলায় ফের সামনে আসলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম (Abhisekh Banerjee)। এবার তাঁর কথার নমুনা সংগ্রহ করতে চায় রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডি। মঙ্গলবার বিধাননগর আদালতের দ্বারস্থ হয় সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন মঞ্জুর করেছেন ম্যাজিস্ট্রেট। আগামী ৩০ জুন এই প্রক্রিয়ার দিন ধার্য করা হয়েছে। ওইদিন বিধাননগর আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করাতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে।

উল্লেখ্য, এই মামলার তদন্তে এর আগেও সিআইডি সদর দফতরে প্রায় দিনভর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল অভিষেককে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের উদ্যোগ নিল তদন্তকারী সংস্থা।


