Abhisekh Banerjee
Bengal Liberty, ২৩ জুন ২০২৬ : চোখের চিকিৎসার(Abhishek Banerjee) জন্য বিদেশ সফরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার তাঁর পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।


জানা গিয়েছে, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিভিন্ন তদন্তে সহযোগিতা করার নির্দেশও রয়েছে আদালতের। সেই কারণে বিদেশ সফরের আগে আদালতের অনুমতি চেয়ে আবেদন করেছেন তিনি।
মামলার বেড়াজাল পেরিয়ে চিকিৎসার আবেদন(Abhishek Banerjee)
উল্লেখ্য, ২০১৬ সালে মুর্শিদাবাদে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় তাঁর চোখে গুরুতর আঘাত লাগে। এরপর থেকে তিনি নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসার অধীনে রয়েছেন। সেই চিকিৎসার অংশ হিসেবেই বিদেশে যাওয়ার আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে।
এখন নজর আদালতের সিদ্ধান্তের দিকে। হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের আবেদনে সাড়া দেয় কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
আরো পড়ুন:- Fake Army: তিলোত্তমায় সেনাকর্মীর ছদ্মবেশে গ্রেফতার দুই যুবক


