Hiran Chatterjee
Bengal Liberty : রাজ্যে শিল্প বিনিয়োগের নামে বিদেশ সফরের আড়ালে কি শুধুই জনগণের করের টাকার যথেচ্ছ অপচয় হয়েছে? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়ে বিধানসভায় এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। তাঁর চাঞ্চল্যকর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সেবার জগদ্বিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডাকাই হয়নি, বরং আমন্ত্রণ জানিয়েছিল কেলগ কলেজ! শুধু তাই নয়, রাজ্যের বিজনেস সামিট বা বিনিয়োগ আনার নাম করে বিদেশ সফরে গিয়ে আদতে রাজ্যের কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করেছেন বলে কড়া ভাষায় তোপ দাগেন তিনি। এমনকি তাঁর বক্তব্যের সপক্ষে একাধিক নথিও পেশ করেন হিরণ (Hiran Chatterjee)।

শ্বেতপত্র প্রকাশের দাবি হিরণের (Hiran Chatterjee)
অধিবেশনে রীতিমতো তথ্যপ্রমাণ এবং ১৭ই মার্চের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি স্পিকারের সামনে পেশ করে হিরণ। তিনি শ্বেতপত্র প্রকাশের আর্জি জানান স্পিকারের কাছে। তিনি বলেন সেই শ্বেতপত্র উল্লেখ করা হোক, কতজন গিয়েছিলেন, কত ব্যয় হয়েছে? কোন সংস্থা প্রতিনিধিত্ব করেছিল? কতগুলো কর্মসংস্থান হয়েছে? তিনি মনে করিয়ে দেন, রাজ্যে বিনিয়োগ টানার বিপুল প্রতিশ্রুতি দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিদেশে পাড়ি দিলেও, বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। হিরণের অভিযোগ, দামি বিমানে উড়ে এবং বিদেশে বিলাসবহুল জায়গায় দিনের পর দিন থেকে বিপুল পরিমাণ সাধারণ মানুষের টাকার শ্রাদ্ধ করা হয়েছে, অথচ বিনিময়ে রাজ্যে কোনও শিল্পই আসেনি। তিনি আরও দাবি করেন বিদেশ সফরে কেলগ কলেজে সেখানকার মদের ব্যবসায়ীর সাথে দেখা করেছিলেন। স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বর্তমান সরকারের কাছে এই সরকারি অর্থের অপচয় এবং বিনিয়োগ-প্রতারণার সম্পূর্ণ বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এই তারকা নেতা।



