Taratala Incident
Bengal Liberty : বুধবার দুপুরে মাঝেরহাট ব্রিজ সংলগ্ন ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন (Taratala Incident)। বৃহস্পতিবার সকালেও একেই ভাবে তারাতলায় উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। এখনও বেশ কয়েক জন আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। হাইড্রোলিক ক্রেন দিয়ে গুদামের ভেঙে পড়া কাঠামোকে টেনে ধরে রাখা হয়েছে। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে মোট ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। বাকিরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এদিন প্রধানমন্ত্রী শোকবার্তা পোস্ট করেছেন X- হ্যান্ডলে। পাশপাশি আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি। অপরদিকে এই দুর্ঘটনায় পূর্বতন সরকারকে দুষেছেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ (Taratala Incident)।

প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ (Taratala Incident)
প্রধানমন্ত্রীর বক্তব্য পিএমও দফতর X-হ্যান্ডলে পোস্ট করেছেন। প্রধানমন্ত্রীর বলেছেন, ” কলকাতায় গতকালের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।” তিনি আরও বলেছেন, “ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা পৌঁছে দিতে রাজ্য সরকার দিনরাত কাজ করে চলেছে।”

দিলীপ ঘোষ কী বললেন? (Taratala Incident)
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্বতন সরকারকে তোপ দেগে দিলীপ ঘোষ বলেন, “মানুষের ক্ষোভ আছে তো, তাদের আমলেই এই ঘটনাগুলো ঘটেছে।” তিনি বলেন, “আজকে যে দুর্ঘটনা ঘটছে তার জন্য দায়ী এরা কোনও না কোনও জায়গায় আছেন। এত বড় কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে এত কোম্পানি আছে, এত লোক আসছে, আপনাদের সঙ্গে ওঠাবসা করছে লোকেরা। আর এই ধরনের দুনম্বরি কাজ করছে, তার দায়টা কে নেবে?”
মুখ্যমন্ত্রীর ৩১ জুলাই পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়ক বলেন, “সমস্ত কিছু রিভিউ হবে, যত বাড়িঘর হচ্ছে। আমরা প্রথমেই বুলডোজার বার করেছিলাম, তখন অনেকে হাহাকার করছিলেন। দেখতে পাচ্ছেন তো মানুষের জীবন নিয়ে কীরকম ছিনিমিনি খেলা হচ্ছে? বহু ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে। সেগুলো সব সার্ভে হবে, বন্ধ না থাকলে তো আরও জীবনহানি হবে।”


