Mothabari shayem
Bengal Liberty :
মালদহে নির্বাচনের আগে এসআইআর এর ঘটনায় জড়িত এক অভিযুক্তকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। ধৃতের নাম সায়েম চৌধুরী ওরফে বাবু চৌধুরী(Mothabari )। বুধবার কলকাতায় সায়েমকে ডেকে পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। দীর্ঘক্ষণ জেরার পর তাঁকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। NIA সূত্রে খবর, RC-14/2026/NIA/DLI নম্বরে এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সায়েমকে গ্রেফতার NIA
সূত্রের খবর, গত ১ এপ্রিল মালদার ব্লক-২ বিডিও অফিসে SIR প্রক্রিয়া চলাকালীন বিচারকদের অবৈধভাবে আটকে রাখার ঘটনায় সায়েম চৌধুরীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অভিযোগ, সায়েম প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করে এবং কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা চালায়। ঘটনায় অন্তত ৯ জন পুলিশকর্মী আহত হয়েছিল। তদনকারী সংস্থার দাবি, ঘটনার আগের দিন বিডিও অফিসের সামনে সায়েম চৌধুরী উসকানিমূলক বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষকে হিংসাত্মক বিক্ষোভে অংশ নেওয়া এবং প্ররোচনা দেওয়া মূলক অভিযোগ তদন্তে উঠে এসেছে। পাশাপাশি অন্যান্য অভিযুক্তদের সঙ্গে পরামর্শ করে তিনি বিক্ষোভ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনিক কাজে বাধা দেওয়ার ষড়যন্ত্রে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।
নির্বাচনের আগে মালদা জেলায় SIR কর্মসূচিকে ঘিরে একাধিক বিক্ষোভ, অবরোধ ও হিংসার ঘটনার সৃষ্টি হয়। ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টিকে তদন্তের নির্দেশ দেয়। এরপরই একাধিক মামলার তদন্তভার গ্রহণ করে NIA। সংস্থার দাবি, মালদহের প্রাক-নির্বাচনী হিংসার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্রের সূত্র খুঁজতে তৎপর তদন্তকারী সংস্থা।


