Jibankrishna saha
Bengal Liberty:
বিধানসভায় এলেন শিক্ষাদুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণ সাহা (TMC MLA)। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পাপের প্রায়শ্চিত্ত করতে চায় জীবনকৃষ্ণ। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন তিনি। সূত্রের খবর, ” বর্তমানে পাপের প্রায়শ্চিত্ত করতে তৎপর জীবনকৃষ্ণ! শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এসেছে বিধানসভায়। পাপ মোচনের সুযোগ খুঁজছেন তিনি। তৃণমূলে যুক্ত থাকাকালীন দলের শীর্ষ নেতৃত্বদের জানানোর উপায় ছিল না। বর্তমানে পরিস্থিতি বদল হলেও দলের শীর্ষ আধিকারিকদের সমস্যার কথা জানাতে অক্ষম তিনি। বর্তমানে ঋতব্রতর তৃণমূল বা মমতার তৃণমূল , কোন দলের সঙ্গেই যুক্ত নয় জীবনকৃষ্ণ।”

নিয়োগ দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। দীর্ঘদিন জেলে থেকে জামিনে মুক্ত হওয়ার পর, ২০২৫ সালের ২৫ আগস্ট আর্থিক দুর্নীতির অভিযোগে নিজ বাসভবন থেকে তাঁকে আবার গ্রেফতার করে ইডি। প্রায় ৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। রাজ্যে পালাবদল হতেই, আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর দরবারে হাজির হলেন জীবনকৃষ্ণ। নিজের দোষ স্বীকার করেই শুভেন্দুর সঙ্গে দেখা করতে চায় তৃণমূলের এই বিধায়ক। সূত্রের খবর, নিজের দোষ স্বীকার করতেই শুভেন্দুর সাথে দেখা করতে চায় তৃণমূলের এই বিধায়ক, তবে মুখ্যমন্ত্রীর দফতর থেকে অনুমতি পেতে নাও পারেন জীবনকৃষ্ণ।


