FIFA World Cup 2026
Bengal Liberty
ভোর ৩:৩০ মিনিটে শুরু হয়েছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের(FIFA World Cup 2026) গ্রুপ পর্বে ব্রাজিল বনাম স্কটল্যান্ডের ম্যাচ। ৩-০ গোলে ম্যাচ জিতে, সঙ্গে ভিনিসিয়াস ও মাতেউস কুনিয়ার দাপুটে পারফরম্যান্সের ওপর ভর করেই সহজ জয় তুলে নিয়েছে ব্রাজিল বাহিনী। সেই সঙ্গেই নকআউট পর্বেও কোয়ালিফাই করলেন নেইমাররা। ব্রাজিল সমর্থকদের জন্য ভোরবেলাটা আনন্দের খবর নিয়ে এলেও, ম্যাচ শেষ হতেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
এক নিয়ম, ভিন্ন ফুটবলার(FIFA World Cup 2026)
জয়ের স্বাদ পেলেও এই ম্যাচকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ম্যাচের ২২ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত টাচের সৌজন্যে ২-০ গোলে এগিয়ে যায় সেলেকাওরা। কিন্তু তখনই রেফারি ভিএআর (VAR) চেক করেন। আসলে স্কটল্যান্ডের ডিফেন্ডার হেন্ড্রির কাছ থেকে যেভাবে বলটি ছিনিয়ে নিয়েছিলেন ভিনি, সেটিকে ফাউল বলে গণ্য করে গোল বাতিল করে ভিএআর। আর তা নিয়েই বিতর্ক এখন তুঙ্গে।


এতে ব্রাজিলের জয় অবশ্য আটকায়নি, কিন্তু প্রশ্ন উঠছে— আলজেরিয়া ম্যাচেও লিওনেল মেসি ঠিক একইভাবে একটি ট্যাকল করে গোল করেছিলেন, তখন রেফারি ভিএআর চেক করেননি। তবে ব্রাজিলের ম্যাচে কেন এই পক্ষপাতিত্ব করা হচ্ছে, তা নিয়েই ফুটবল মহল এখন দ্বিধাবিভক্ত।
ব্রাজিলের ডিফেন্ডার লুকাস যেমন বলছেন— “এটা কোনোভাবেই ফাউল ছিল না। ভিনি যেভাবে স্কটল্যান্ডের ডিফেন্ডারদের ওপর চাপ সৃষ্টি করছিল, তাতে ওর প্রশংসা প্রাপ্য।”
আবার ফিফার এক প্রাক্তন রেফারিও একই কথা বলছেন— “আমার মনে হয় না ওটা ফাউল ছিল। ভিনি শুধু বলটি কেড়ে নিয়ে দাঁড়িয়ে ছিল। ডিফেন্ডারই ওর গায়ে এসে পড়ে গিয়েছে। এই সিদ্ধান্তে স্কটল্যান্ডের খুশি হওয়া উচিত।”
পাল্টা দাবি আর্জেন্টিনার(FIFA World Cup 2026)
এদিকে আর্জেন্টিনার এক সমর্থক বলছেন— “নিয়ম সবার জন্য এক। ওটা পরিষ্কার ফাউল ছিল। একটি ছোট বিষয়কে কেন্দ্র করে অযথা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে।”
ফাউল বিতর্ক বা গোল বাতিল-


যাই হোক না কেন, ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত প্রদর্শনীর ওপর ভর করেই রাজকীয় জয় ছিনিয়ে নিয়েছে ব্রাজিল। সেই সঙ্গেই ২০০২ সালের বিশ্বকাপের পর প্রথম কোনো ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে টানা তিন ম্যাচে তিনটি গোল করার নজির সৃষ্টি করলেন তিনি। এবার নকআউট পর্বে নেইমাররা কেমন খেলেন, সেদিকেই নজর থাকবে বিশ্বজুড়েই ফুটবলপ্রেমীদের।


