bihar election
Bengal liberty: শনিবার বিহার বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করল মহাগঠবন্ধন জোটের অন্যতম শরিক সিপিআই(এম)। দলের সিনিয়র নেতা ব্রিন্দা কারাত ইশতেহার প্রকাশের সময় রাজ্যের ক্ষমতাসীন এনডিএ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।

কারাত-এর অভিযোগ, (Bihar election)
বিরোধী নেতাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এনডিএ। গত দুই দশক শাসন করার পরও বিহারে কোনও উন্নয়ন হয়নি। তাই হতাশা থেকে বিরোধীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাচ্ছে তাঁরা।
তিনি আরও বলেন, জন সুরাজ পার্টির কর্মী দুলারচাঁদ যাদবের হত্যাকাণ্ড প্রমাণ করছে যে, “এনডিএ শাসনকালেও বিহারে মাফিয়া রাজ ও জঙ্গল রাজ বিদ্যমান।” নিহতের সমর্থকেদের অভিযোগ , জেডিইউ প্রার্থী ও প্রাক্তন বিধায়ক অনন্ত সিং এই খুনের সঙ্গে জড়িত।
অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস নেতা গৌরব গোগোইকে “পাকিস্তানের এজেন্ট” বলে যে মন্তব্য করেছেন, তা নিয়েও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ব্রিন্দা কারাত। তিনি বলেন, “এ ধরনের বক্তব্য কেবল রাজনৈতিক আলোচনার মান কমায় না, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশকেও কলুষিত করে।”

