India vs Bangladesh
Bengal Liberty
আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের(India vs Bangladesh) গ্রুপ পর্বে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল ভারতীয় মহিলা দল। এই জয়ের ফলে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল হারমানপ্রীত কৌরের দল।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা(India vs Bangladesh)
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ভারতের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে শুরু থেকেই চাপে পড়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ।


জুয়াইরিয়া ফেরদৌসের ৩৩ এবং অধিনায়ক নিগার সুলতানার ৩২ রানের ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ।ভারতের হয়ে রাধা যাদব ৩টি এবং শ্রী চরণী ২টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিংকে বড় স্কোর গড়তে দেননি।
শেফালী ভার্মার লড়াকু ইনিংস(India vs Bangladesh)
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতেই স্মৃতি মন্ধনার উইকেট হারায়। তিনি মাত্র ৮ রান করে আউট হন। তবে ওপেনার শেফালী ভার্মার দায়িত্বশীল ও লড়াকু অর্ধশতরান ভারতের জয়ের ভিত গড়ে দেয়। তাঁর দুরন্ত ইনিংসের সুবাদে লক্ষ্যপূরণের পথে এগিয়ে যায় ভারত।


মাঝে কয়েকটি উইকেট হারালেও শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত। অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরার পুরস্কারও জেতেন শেফালী ভার্মা।
সেমিফাইনালের সমীকরণ(India vs Bangladesh)
বাংলাদেশের বিরুদ্ধে এই জয়ের পর গ্রুপ ‘এ’-তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। নেট রান রেটও ইতিবাচক থাকায় সেমিফাইনালের দৌড়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা।
তবে ভারতের সামনে এখন সবচেয়ে কঠিন পরীক্ষা। ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ও এখনও অপরাজিত অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ভারত জয়ের ধারা বজায় রাখতে পারে কি না, নাকি আবারও অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হতে হয়— সেদিকেই এখন নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।


