Japan vs Sweden
Bengal Liberty
গ্রুপ-এফের শেষ ম্যাচে ডালাসের আর্লিংটন(Japan vs Sweden) স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে জাপান ও সুইডেন। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে দুই দলই মাঠে নামবে জয়ের প্রত্যাশা নিয়ে। ফলে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

দুই দলের ভিন্ন অবস্থান(Japan vs Sweden)
একই গ্রুপে থাকলেও বর্তমান পরিস্থিতিতে দুই দলের অবস্থান ভিন্ন। জাপান ইতিমধ্যেই দুর্দান্ত লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও ড্র আদায় করে নেয় তারা। এরপর তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে আসে জাপান।


অন্যদিকে সুইডেন প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিলেও পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ১-৫ গোলে পরাজিত হয়। ফলে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারা বর্তমানে গ্রুপ-এফের তৃতীয় স্থানে রয়েছে।
নকআউটে ওঠার সমীকরণ মাথায় রেখে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পারে বলে মনে করা হচ্ছে। জাপানের গতি, সংগঠিত রক্ষণ ও পাল্টা আক্রমণের বিরুদ্ধে সুইডেনের শারীরিক সক্ষমতা এবং প্রেসিং ফুটবল কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসবে, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।


