CM Suvendu Adhikari
Bengal Liberty : তারাতলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন। ঘটনা প্রসঙ্গে কলকাতায় সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তারাতলার ঘটনাকে, “যন্ত্রণাদায়ক” ব্যাখ্যা করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিলেন তিনি। পাশাপাশি জি প্লাস ফাইভ বিল্ডিংকে হাইরাইজ বলে ধরা হবে বলেও জানালেন তিনি। প্রত্যেকটি হাইরাইজ বিল্ডিং অডিট করা হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিছুটা সময়সাপেক্ষ হলেও কাজ একদম নিট এন্ড ক্লিন করার প্রচেষ্টায় শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

সাংবাদিক বৈঠক থেকে বক্তব্য শুভেন্দুর (CM Suvendu Adhikari)
তারাতলার মর্মান্তিক দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, রাজ্যের সমস্ত হাই রাইজ বিল্ডিং এবং বাণিজ্যিক বহুতলে বিশেষ অডিট করা হবে। জি প্লাস ফাইভ বা তার বেশি উচ্চতার ভবনকে বহুতল হিসেবে ধরে বাধ্যতামূলকভাবে নিরাপত্তা বিধি প্রয়োগ করা হবে। দক্ষিণ দমদম ও কামারহাটিতে আগামী এক মাস নির্মাণকাজ বন্ধ রেখে সমস্ত প্রকল্পের পর্যালোচনা করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, “সরকারের উদ্দেশ্য নগরায়ন আটকানো নয়, কিন্তু মানুষের জীবনের সঙ্গে কোনও আপস করা হবে না।” তারাতলার ঘটনায় “প্ল্যান থাকলেও নজরদারি ছিল না” বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভেঙে পড়া গোডাউনের আর্কিটেক্ট ও ডিজাইনারকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। যেখানে যেখানে নির্মাণে অনিয়ম বা বেআইনি কাজ ধরা পড়বে, সংশ্লিষ্টদেরও কালো তালিকাভুক্ত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি তিনি বলেন, “প্ল্যান পাশ করাতে যেখানে ঘুষ দিতে হয়েছে, সেখানে এফআইআর করুন।” আবহাওয়া অনুকূল থাকলে রাতের মধ্যেই উদ্ধারকাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা মোকাবিলায় আধুনিক উদ্ধার সরঞ্জাম কেনারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।



