TMC Councillor
Bengal Liberty : কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন কাউন্সিলরকে গ্রেফতার করল পুলিশ। তোলাবাজি, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে শুক্রবার গভীর রাতে সার্ভে পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা পুরসভার ১১ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে (TMC Councillor)। ৬৫ বছর বয়সি তারকেশ্বর সন্তোষপুরের কালীকুমার মজুমদার রোডের বাসিন্দা। তিনি কলকাতা পুরসভার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ছিলেন। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই দুটি পৃথক এফআইআর দায়ের হয়েছে। শনিবার তাঁকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে (TMC Councillor)।

দুটি পৃথক এফআইআর (TMC Councillor)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সার্ভে পার্ক থানায় তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে গত ২৩ জুন দুটি পৃথক এফআইআর দায়ের হয়। শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। এফআইআরে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। এছাড়াও অবৈধভাবে কাজে বাধা দেওয়া, মারধর, সম্পত্তি নষ্ট করা, মহিলাকে বিবস্ত্র করার উদ্দেশ্যে বলপ্রয়োগ, ভয় দেখানো, চুরি এবং অনধিকার প্রবেশের মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে।
অন্যদিকে, ১০৬ নম্বর এফআইআরে তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে। এই দুই মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাঁর হেফাজতের আবেদন জানাবে পুলিশ।



