Bengal Liberty: বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের এক পুরনো মন্তব্য নিয়ে এবার খোদ অভিনেতা অনুপম খেরের সঙ্গে মজাদার কথোপকথন হলো। সম্প্রতি শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন অনুপম খের। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং বিজেপি সভাপতি।
কী বলেছিলেন শমীক? (Samik Bhattacharya)
নির্বাচনী প্রচারের সময় শমীক ভট্টাচার্য বলেছিলেন, “অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু বাংলায় তৃণমূল আর ফিরবে না।” এই মন্তব্য নিয়ে অনুপম খের সরাসরি প্রশ্ন করেন শমীককে। তিনি মজা করে বলেন, “আপনার ওই কথাটা আমার বেশ লেগেছে!”

শমীকের ব্যাখ্যা (Samik Bhattacharya)
উত্তরে শমীক জানান, রাজনীতির দীর্ঘ ও ক্লান্তিকর ভাষণে মানুষ অনেক সময় বোর হয়ে যান। তাই জনতাকে আনন্দ দিতেই তিনি এমন ‘পাঞ্চ’ ব্যবহার করেছিলেন। তিনি বলেন, “অনুপম খেরকে তো গোটা ভারত চেনে। আপনার নাম নিলে মানুষের চোখের সামনে আপনার মুখটা ভেসে ওঠে।”
আরও খবর

হাসি-ঠাট্টায় কথোপকথন (Samik Bhattacharya)
অনুপম খের হাসতে হাসতে বলেন, “আমি প্রার্থনা করব আমার মাথায় নতুন করে যেন চুল না ওঠে।” শমীক পাল্টা যুক্তি দিয়ে বলেন, তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে, অসম্ভব কিছু ঘটলেও তৃণমূল সরকার আর ফিরবে না। শেষ পর্যন্ত শমীককে সাফল্যের শুভেচ্ছা জানিয়ে এবং তাঁর সঙ্গে কাটানো সময়কে ‘জ্ঞানের কথা’ বলে কথোপকথন শেষ করেন অভিনেতা।


