Afghanistan Pakistan Conflict
Bengal Liberty
কিছুদিন আগেই করাচিতে হামলার পর(Pakistan Afghanistan Conflict) আফগানিস্তানকে দায়ী করে পাকিস্তানের তরফ থেকে বদলার হুঙ্কার শোনা গিয়েছিল। এবার সত্যিই আফগানিস্তানের সীমান্ত এলাকায় ‘ডবল ট্যাপ’ বিমান হামলা চালিয়ে সেই বদলা নিল পাকিস্তান।


রবিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাজৌর সীমান্তসংলগ্ন আফগান ভূখণ্ডে এই অভিযান চালায় পাক বিমানবাহিনী। এই হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর, যাদের মধ্যে বহু শিশুও রয়েছে। সামরিক ভাষায় এই হামলাকে ‘ডবল ট্যাপ’ বলা হচ্ছে, যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়েছে।
কী এই ‘ডবল ট্যাপ’(Pakistan Afghanistan Conflict)
প্রাথমিক কোনো আক্রমণের পর অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়বার হামলা চালানোকেই সামরিক ভাষায় ‘ডবল ট্যাপ’ বলা হয়। যুদ্ধাঞ্চলের ইতিহাসে একে অত্যন্ত নিন্দনীয় তথা ঘৃণ্য কৌশল হিসেবে দেখা হয়। কারণ, প্রথম হামলার পর সাধারণত যখন উদ্ধারকারী, জরুরি পরিষেবা কর্মী, চিকিৎসক এবং সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান, ঠিক তখনই দ্বিতীয় হামলাটি চালানো হয়। ফলে সাধারণ মানুষের পাশাপাশি উদ্ধারকারীরাই এর মূল শিকার হন।


হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ আফগানিস্তানের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে: এই মর্মান্তিক হামলায় সাধারণ নাগরিক, নারী ও শিশুদের মৃত্যু হয়েছে। পাকিস্তান আমাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার যে অভিযোগ তুলছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”


