Dhaniakhali
Bengal Liberty: ২০১৮ সালের একটি পুরোনো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধনিয়াখালিতে। বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ছয় তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা স্থানীয় তৃণমূল নেতা অসীম পাত্রের ঘনিষ্ঠ বলে পরিচিত। ধৃতদের আজ চুঁচুড়া আদালতে পেশ করা হবে।

ঘটনার বিবরণ (Dhaniakhali)
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মহম্মদ হানিফ, গুরাপ গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত হাজরা, চন্দন কুমার, তৃণমূল কর্মী আনন্দ ব্যানার্জি এবং আরও দুইজন।
২০১৮ সালের অক্টোবর মাসে বিজেপি যুব মোর্চার প্রাক্তন মন্ডল সভাপতি মনোজিৎ গুঁইনের বাড়িতে একদল তৃণমূল কর্মী হামলা চালায় বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, বাড়িতে ভাঙচুর, আগুন লাগানো এবং গুরাপে রাস্তা আটকে টাকা ও সোনার গহনা লুট করা হয়েছিল।

অভিযোগ ও আইনি পদক্ষেপ (Dhaniakhali)
তৎকালীন পরিস্থিতির ভয়ে ওই বিজেপি নেতা এতদিন অভিযোগ জানাতে পারেননি। রাজ্যে পট পরিবর্তনের পর গত ১ জুলাই তিনি গুরাপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গুরাপ থানার পুলিশ অসীম পাত্রের ঘনিষ্ঠ ওই ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে।


